জাপানের ক্ষমতাসীন রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সানায়ে তাকাইচিকে দলীয় প্রধান হিসেবে নির্বাচিত করেছে। এর মাধ্যমে দেশটির ইতিহাসে প্রথম নারী হিসেবে পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ৬৪ বছর বয়সী তাকাইচি।দেশটির সাবেক মন্ত্রী, টেলিভিশন উপস্থাপক এবং হেভি মেটাল ড্রামার তাকাইচি জাপানি রাজনীতির অন্যতম পরিচিত ও বিতর্কিত মুখ। তাকে দলের ডানপন্থী রক্ষণশীল ধারার কট্টর অনুসারী হিসেবে দেখা হয়। চলতি মাসের শেষের দিকে সংসদের অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তাকাইচি।প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচির সামনে একাধিক চ্যালেঞ্জ থাকবে। অর্থনৈতিক মন্দা, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, স্থবির মজুরি এবং জনগণের ভোগান্তি সামলানো এখন তার বড় চ্যালেঞ্জ। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপড়েন মোকাবিলা এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে আগের সরকারের স্বাক্ষরিত শুল্ক চুক্তি বাস্তবায়নও করতে হবে তাকে।মাত্র এক বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর দেশের স্থানীয় পর্যায়ের বিভিন্ন নির্বাচনে দলের ভরাডুবির পর গত মাসে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগের ঘোষণা দেন। ওই নির্বাচনে এলডিপি জোট সংসদের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারায়। এই প্রেক্ষাপটে নিজ দল এলডিপিকে ঐক্যবদ্ধ করার কঠিন পরীক্ষায় নামতে হবে তাকাইচিকে।টোকিওর টেম্পল ইউনিভার্সিটির এশীয় অধ্যয়ন বিভাগের পরিচালক অধ্যাপক জেফ কিংস্টন বলেন, তাকাইচি দলের অভ্যন্তরীণ বিভাজন নিরসনে খুব একটা সফল হবেন বলে মনে হয় না। তিনি ডানপন্থী ভোটারদের ফিরিয়ে আনতে পারেন। তবে এর ফলে সাধারণ জনগণের মধ্যে সমর্থন হারাতে পারেন তিনি।দীর্ঘদিন ধরে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত তাকাইচি ‘আবেনোমিকস’ ধারার অর্থনৈতিক নীতি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। এই নীতিতে বড় ধরনের সরকারি ব্যয় ও সহজ শর্তে ঋণ নেওয়ার সুযোগ রাখা হয়েছিল। নিরাপত্তা ইস্যুতেও তিনি কট্টর অবস্থানের পক্ষপাতী এবং জাপানের শান্তিকামী সংবিধান সংশোধনের পক্ষে বিভিন্ন সময়ে কথা বলেছেন তাকাইচি।তাকাইচি ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের ভক্ত হিসেবে পরিচিত এবং নিজেকে ‘জাপানের আয়রন লেডি’ বলে দাবি করেন। তবে নারী ভোটারদের বড় অংশ তাকে নারীর অগ্রগতির প্রতিনিধি হিসেবে দেখেন না। বিয়ের পর নারীদের নিজের পারিবারিক নাম রাখার অনুমোদন দেওয়ার আইন ও সমলিঙ্গ বিবাহের বিরোধিতা করে আসছেন তিনি।এলডিপির ভেতরে তাকাইচি কট্টর ডানপন্থী গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন এবং দেশটির ব্যাপক বিতর্কিত ইয়াসুকুনি মন্দিরে প্রায়ই যান তিনি। এই মন্দিরে জাপানের যুদ্ধাহত সৈন্যদের স্মরণ করা হয়, এমনকি দণ্ডিত যুদ্ধাপরাধীদেরও।সূত্র: বিবিসিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জবির শ্রদ্ধাঞ্জলি
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জবির শ্রদ্ধাঞ্জলি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বৃহস্পতিবার (২৬ মার্চ) Read more

সংস্কারবিহীন নির্বাচনে গেলে ফের গণঅভ্যুত্থান ঘটতে পারে: নুর
সংস্কারবিহীন নির্বাচনে গেলে ফের গণঅভ্যুত্থান ঘটতে পারে: নুর

দেশে সংস্কার না করে তড়িঘড়ি করে নির্বাচনে গেলে দেশে ফের গণঅভ্যুত্থান ঘটতে পারে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল Read more

এবার সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানালেন হাসনাত আবদুল্লাহ
এবার সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানালেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।শুক্রবার (১০ অক্টোবর) সকালে Read more

বৃহস্পতিবার থেকে অনলাইনে জবির বিশেষ বৃত্তির আবেদন
বৃহস্পতিবার থেকে অনলাইনে জবির বিশেষ বৃত্তির আবেদন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির আবেদন গ্রহণ শুরু হবে আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে। বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর Read more

দোনেৎস্কে রাশিয়ার হামলায় নিহত ২৪
দোনেৎস্কে রাশিয়ার হামলায় নিহত ২৪

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে পেনশনের লাইনে দাঁড়ানো বেসামরিক মানুষকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। রুশ এই হামলায় অন্তত ২৪ Read more

ইসরাইলে ৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইসরাইলে ৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, চলমান সংঘাতের সর্বশেষ পর্যায়ে ইরানি বাহিনী ইসরাইলের দিকে ৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। খবর আল-জাজিরার। প্রতিবেদনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন