জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৯৮৮ জনের পদোন্নতিসহ চাকরি ফেরতের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এ রায় দেন। ২০১১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীকে উচ্চ আদালতের নির্দেশে চাকরিচ্যুত করা হয়। চাকরি হারানোর পর তাঁরা মানবেতর জীবনযাপন করছেন এবং বিনা চিকিৎসায় মারা গেছেন অনেকে। গত বছর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব কর্মকর্তা-কর্মচারী চাকরি ফিরে পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন। তাঁরা আন্দোলনেও নামেন। এই পরিপ্রেক্ষিতে গত ৯ সেপ্টেম্বর সিন্ডিকেটের সভায় ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে চাকুরিচ্যুত ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিতে পুনর্বহালের বিষয়ে রিভিউ পিটিশনের সিদ্ধান্ত নেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।এরপর আদালতে কয়েক দফা শুনানি হয়। অবশেষে চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীদের চাকরিতে পুনর্বহালের বিষয়ে আজ নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আপিল বিভাগের রায়ে সন্তোষ জানিয়েছেন এসব কর্মকর্তা-কর্মচারী। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।রবিবার (২৯ মার্চ) দুপুরে টঙ্গীবাড়ি বাজারে Read more

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান হোসেন পাপ্পু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া Read more

হাদিকে দেখতে হাসপাতালে যাচ্ছেন রিজভী-মির্জা আব্বাস
হাদিকে দেখতে হাসপাতালে যাচ্ছেন রিজভী-মির্জা আব্বাস

আগামী জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) Read more

তপশিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
তপশিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তপশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও Read more

ভারতের কঠোর পদক্ষেপে ‘পাকিস্তানও উপযুক্ত জবাব দিতে প্রস্তুত’
ভারতের কঠোর পদক্ষেপে ‘পাকিস্তানও উপযুক্ত জবাব দিতে প্রস্তুত’

ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ঘোষণা করেছে ভারত। দেশটি এই Read more

মহিপুরে শ্রমিকদল নেতার মুক্তির দাবিতে মানববন্ধন
মহিপুরে শ্রমিকদল নেতার মুক্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মামুন মোল্লাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।মঙ্গলবার (২৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন