প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। নির্বাচন কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে। যারা সন্দেহ করছেন তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেই অনুযায়ীই নির্বাচন হবে।শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মাগুরা শহরের ঢাকা রোড এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ স্মৃতিস্তম্ভ পরিদর্শন এবং জেলা ছাত্রদল নেতা শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত শেষে শফিকুল আলম সাংবাদিকদের এ কথা বলেন।প্রেস সচিব বলেন, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে এরই মধ্যে কাজ করতে শুরু করেছে। এই বর্ষার মৌসুম শেষ হলেই পাড়া-মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। নির্বাচনের যে মহোৎসব সেটা আপনারা দেখতে পাবেন। যারা নির্বাচনে অংশ নেবেন, তারা মানুষের কাছে যাবেন। মানুষ তাদের সঙ্গে কথা বলবেন। তখন সত্যিকার অর্থে একটা নির্বাচনের আমেজ মানুষের মাঝে তৈরি হবে। তখন সব সন্দেহ দূর হয়ে যাবে। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং রোজার আগেই হবে।তিনি বলেন, জুলাই-আগস্টে মাগুরায় মোট ১০ জন শহীদ হয়েছেন। আওয়ামী লীগ-যুবলীগের খুনি বাহিনীর হাতে শহীদ হয়েছেন মেহেদী হাসান রাব্বি। উনি ছাত্রদলের স্থানীয় একজন নেতা ছিলেন। আমি তার কবরের পাশে গিয়েছিলাম। একই এলাকার আল আমিন ছোট ব্যবসা করতেন ঢাকায়। ওনাকেও গুলি করে মারা হয়েছে। তারও কবর মাগুরার উপকণ্ঠে রয়েছে। সেখানেও গিয়েছিলাম ফুল দিতে। মাগুরা জেলায় মোট ১০ জন শহীদ আছেন। বাকি ৮ জনের প্রত্যেকের কবরস্থানে যাব। এই শহীদদের আত্মদানের ফলে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেজন্য তাদের সম্মান জানাতে কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি।সংস্কারের বিষয়ে প্রেস সচিব বলেন, জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে কাজ চলছে। সংস্কার কাজ অব্যাহত আছে এবং এটি দ্রুত এগিয়ে যাচ্ছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীন সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে: কনসাল জেনারেল শিরেন
চীন সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে: কনসাল জেনারেল শিরেন

জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যত যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। উত্তেজনাকর এই অবস্থায় আগেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল বেইজিং। Read more

গাজায় ৬ বছর বয়সী জমজ শিশুসহ নিহত আরও ৫১ ফিলিস্তিনি
গাজায় ৬ বছর বয়সী জমজ শিশুসহ নিহত আরও ৫১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। Read more

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৩৮ বোতল ভারতীয় মদ জব্দ
দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৩৮ বোতল ভারতীয় মদ জব্দ

নেত্রকোনার দূর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর সীমান্ত এলাকা থেকে একটি নৌকাসহ মালিকবিহীন অবৈধ ভারতীয় ২৩৮ বোতল মদ আটক করেছে বর্ডার Read more

কটিয়াদীতে আশিক হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
কটিয়াদীতে আশিক হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের কটিয়াদীতে চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘটিত হামলায় নিহত আশিক খাঁ’র হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের Read more

আকস্মিক বন্যায় তলিয়েছে যুক্তরাষ্ট, জরুরি অবস্থা জারি
আকস্মিক বন্যায় তলিয়েছে যুক্তরাষ্ট, জরুরি অবস্থা জারি

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতে ভযাবহ বন্যা দেখা দিয়েছে। সোমবার (১৪ জুলাই) টানা বৃষ্টিতে প্লাবিত হয় Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫, ২৯ জনের মৃত্যু অনাহারে
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫, ২৯ জনের মৃত্যু অনাহারে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় ২৪ ঘণ্টায় আরো ৮৫ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন