ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার জেরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে বিবৃতি দিয়েছে, তাতে ভারতের প্রত্যাশা অনুযায়ী শক্ত ভাষা ব্যবহার করা হয়নি। আর এটিকে কূটনৈতিকভাবে পাকিস্তানের জন্য বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।সোমবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য নিউজ ডট কম।প্রতিবেদনে বলা হয়, এর আগে ২০১৯ সালের পুলওয়ামা হামলার সময় ভারত যে ধরনের কঠোর ভাষা ব্যবহার করা হয়েছিল, এবার তা ব্যবহার করা হয়নি।ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে (আইআইওজেকেকে) পর্যটকদের ওপর হামলার পর নিহতের সংখ্যা ২৬-এ দাঁড়ালেও, জাতিসংঘের বিবৃতিতে শুধুমাত্র ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর’ কথা উল্লেখ করা হয়েছে; সরাসরি ভারতের নাম উল্লেখ করা হয়নি।জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিবৃতির খসড়া যুক্তরাষ্ট্র প্রস্তাব করেছিল, তবে তা অনুমোদিত হয়নি।২২ এপ্রিলের হামলার পর থেকে দুই প্রতিবেশী পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও অবনতি ঘটেছে।  নয়াদিল্লি সিন্ধু জলচুক্তি (ইন্দাস ওয়াটার্স ট্রিটি) সাময়িকভাবে স্থগিত ঘোষণা করলে, এর জবাবে পাকিস্তান তার আকাশসীমা ভারতীয় এয়ারলাইনের জন্য বন্ধ করে দেয়।পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার ঘটনাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের জন্য অংশগ্রহণের প্রস্তাব দিয়েছেন।প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তান কূটনৈতিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।  শুধু বিতর্কিত কিছু শব্দ জাতিসংঘের বিবৃতিতে অন্তর্ভুক্ত হওয়া রোধ করতেই নয়, বরং ভারতের উদ্দেশ্য অনুযায়ী কেবল ‘পহেলগাঁও’ শব্দ ব্যবহার ঠেকিয়ে ‘জম্মু ও কাশ্মীর’ শব্দ যুক্ত করতে সক্ষম হয়েছে—যার মাধ্যমে এই ভূখণ্ডের বিতর্কিত মর্যাদার বিষয়টি আবারও স্মরণ করিয়ে দেয়া হয়েছে।এছাড়া, ভারত হামলার বিষয়ে দ্রুত কোনো প্রকাশ্য নিন্দা জানাতে ব্যর্থ হয়।  জাতিসংঘের বিবৃতিতে জানানো হয়েছে, সংস্থাটি অঞ্চলটির পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার
সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

আওয়ামী শাসনামলে র‍্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক-বর্তমান ১১ Read more

দৌলতদিয়ায় ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, ভোগান্তিতে চালক ও যাত্রীরা
দৌলতদিয়ায় ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, ভোগান্তিতে চালক ও যাত্রীরা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এদিকে ৭ নম্বর ফে‌রিঘাট‌টি বন্ধ Read more

প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আবেদন শুরু, ইসিতে ১০ বুথ
প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আবেদন শুরু, ইসিতে ১০ বুথ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আজ সোমবার (৫ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে আপিল কার্যক্রম। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৭২৩ জনের Read more

ভোলায় পৃথক ঘটনায় শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার
ভোলায় পৃথক ঘটনায় শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার

ভোলায় পৃথক ঘটনায় শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুটি ঘটনায় পরিবারের অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের Read more

যুক্তরাষ্ট্রের ‘দাদাগিরির’ সামনে ভারত-চীন কি বন্ধু হয়ে উঠতে পারবে?
যুক্তরাষ্ট্রের ‘দাদাগিরির’ সামনে ভারত-চীন কি বন্ধু হয়ে উঠতে পারবে?

বাণিজ্য শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্র-ভারত টানাপোড়েনের আবহে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে চীন। দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত শু ফেইহং Read more

ঢাবিতে ফ্যাসিবাদী আমলে শিক্ষক নিয়োগে দুর্নীতি তদন্ত কমিটি
ঢাবিতে ফ্যাসিবাদী আমলে শিক্ষক নিয়োগে দুর্নীতি তদন্ত কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১৫ বছরে শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন