যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে ৮০তম অধিবেশন শুরু হয়।এ সময় সংস্থাটির বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেন মহাসচিব আন্তোনিও গুতেরেস।তারপর অধিবেশনে কথা বলবেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। জাতিসংঘের দীর্ঘদিনের রীতি অনুযায়ী অধিবেশনে সদস্য দেশগুলোর মধ্যে সবার আগে বক্তব্য রাখেন ব্রাজিলের সরকার প্রধান। এবারও তাই হচ্ছে।লুলা দা সিলভার পর বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে তার বক্তব্য শুরু হওয়ার কথা রয়েছে।মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ জানায়, এবারের সম্মেলনে ট্রাম্প ‘বিশ্বের লক্ষ্য’ নিয়ে কথা বলবেন।এদিকে জাতিসংঘের মহাসচিব তার বক্তব্যে গাজা, সুদান এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। এছাড়া আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা পুনর্ব্যক্ত করতে বলেছেন তিনি। গুতেরেস বলেন, এই আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার ওপরই সৃষ্টি হয়েছে জাতিসংঘ।আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে, সেগুলোর মোকাবিলা করতে, জাতিগুলোকে একত্রিত করতে এবং বিভেদ দূর করতে বিশ্বের এখন আমাদের বিশেষ ক্ষমতা, মানুষকে এক ছাতার নিচে নিয়ে আসার শক্তি এবং আমাদের দূরদর্শিতার প্রয়োজন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
Online-Casino in Deutschland: Spiele, Sicherheit und verantwortungsvolles Spielen
Online-Casino in Deutschland: Spiele, Sicherheit und verantwortungsvolles Spielen

Wer sich für ein Online-Casino interessiert, sollte nicht nur auf attraktive Spiele oder einen möglichen Bonus achten. Entscheidend sind ebenso Read more

ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো মালয়েশিয়া
ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো মালয়েশিয়া

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে  ইন্দোনেশিয়া। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দেশটি জানায়, তাদের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। Read more

ধামইরহাট সীমান্ত দিয়ে আসছে মাদক, বিস্তার রোধে তেমন নেই কোন অগ্রগতি
ধামইরহাট সীমান্ত দিয়ে আসছে মাদক, বিস্তার রোধে তেমন নেই কোন অগ্রগতি

ধামইরহাট সীমান্ত দিয়ে ধেঁয়ে আসছে মাদক। বিজিবির কড়া অভিযান অব্যাহত থাকার পরেও মাদকের বিস্তার যেন কিছুতেই কমছে না। সীমান্তে মাদকসহ Read more

মিরসরাইয়ে দুই নারী পেল মাথা গোঁজার ঠাঁই
মিরসরাইয়ে দুই নারী পেল মাথা গোঁজার ঠাঁই

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মালিয়া ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রামে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন বয়োবৃদ্ধ দুই সহোদরা—আছিয়া ও খাদিজা। স্বামী-সন্তানহীন এই Read more

অনুমোদন ছাড়া জ্বালানি বিক্রি, খোলাবাজারে যেন বাঁধাহীন ব্যবসা
অনুমোদন ছাড়া জ্বালানি বিক্রি, খোলাবাজারে যেন বাঁধাহীন ব্যবসা

গাজীপুরের কাশিমপুরে নিয়ম-নীতির তোয়াক্কা না করে খোলাবাজারে জ্বালানি তেল বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। মহানগরীর প্রতিটি আঞ্চলিক সড়কের পাশের হাট-বাজারে যত্রতত্র Read more

ক্ষতিপূরণ পাচ্ছেন তিন ব্যাটারিচালিত অটোরিকশা চালক
ক্ষতিপূরণ পাচ্ছেন তিন ব্যাটারিচালিত অটোরিকশা চালক

প্রধান সড়কে উঠে পড়ায় শাস্তিমূলক তিনজন চালকের অটোরিকশা ভেঙে ফেলে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে মূহূর্তেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন