জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে আবাসিক হলে অবৈধভাবে অবস্থানের অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ৪২৪ নম্বর কক্ষ থেকে হল প্রভোস্ট তাকে আটক করেন। আটক হওয়া সোহান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৬ ব্যাচের (২০০৬–০৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত থেকে রবীন্দ্রনাথ ঠাকুর হলে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে জাকসু ও হল সংসদের ভোট গ্রহণ শুরু হলে হলের অভ্যন্তরে পায়চারি করছিলেন। বিষয়টি জানতে পেরে তার অবস্থান করা কক্ষে গিয়ে আটক করেন হল প্রভোস্ট।অবৈধভাবে হলে অবস্থানের বিষয়ে জানতে চাইলে সোহান বলেন, আমি ক্যাম্পাসে এসেছিলাম রাতে। শরীর খারাপ লাগায় এখানে হলে এসে শুয়ে পড়েছি। আবাসিক হলে অবস্থানের ক্ষেত্রে কোন অনুমতি নেয়া হয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি কোন অনুমতি নেইনি। নির্বাচন চলাকালে আবাসিক হলে অবস্থানের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি ক্যাম্পাসে এসেছিলাম রাতে। শরীর খারাপ লাগায় এখানে হলে এসে শুয়ে পড়েছি। তিনি আবাসিক হলে অবস্থানের জন্য কর্তৃপক্ষের কোনো অনুমতি নেননি বলেও স্বীকার করেছেন।এদিকে, আটকের পর ছাত্রদলের ওই নেতাকে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেওয়া হয়। এ সময় হলের প্রভোস্ট অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, নির্বাচন চলাকালে আবাসিক হলে সাবেক শিক্ষার্থীদের অবস্থান করা আচরণবিধির লঙ্ঘন। তাই আমরা তাকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দিচ্ছি।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, আমরা তাকে আনতে সিকিউরিটি গার্ড পাঠিয়েছি। বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
x
x

মুন্সিগঞ্জে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যার চেষ্টা

ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, পাঁচ ফার্মেসিকে জরিমানা
ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, পাঁচ ফার্মেসিকে জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনার অভিযোগে পাঁচ ফার্মেসিকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করেছে Read more

সাড়ে ৬ কোটি টাকার সেতু, ভরসা শুধু বাঁশের মই!
সাড়ে ৬ কোটি টাকার সেতু, ভরসা শুধু বাঁশের মই!

আমতলীতে সাড়ে ৬ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে এলাকাবাসী।বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া-গুলিশাখালী খালের উপর সোয়া ৬ কোটি Read more

জামিন পেলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট
জামিন পেলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট

ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রীয় সম্পদ অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তারের পর শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে জামিন দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার (২৬ আগস্ট) Read more

ঢাকায় পৌঁছেছে শরিফ ওসমান হাদির মরদেহ
ঢাকায় পৌঁছেছে শরিফ ওসমান হাদির মরদেহ

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহবাহী বিমান। এদিকে, বৃহস্পতিবার দৈনিক প্রথম আলো, ডেইলি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন