জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে সিলেট বিভাগকে রানে পরাজিত করল চট্টগ্রাম বিভাগ। রোববার (৫ সেপ্টেম্বর) আগে ব্যাট করে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে ২১৪ রান সংগ্রহ করে চট্টগ্রাম। জবাবে মাত্র ১১৫ রানে রানে অলআউট হয়ে যায় সিলেট। এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪০ বলে ৬৩ রান যোগ করেন চট্টগ্রামের দুই ওপেনার মুমিনুল হক সৌরভ ও মাহমুদুল হাসান জয়। ১৯ বলে ৩২ রান করে আউট হন মুমিনুল। তাকে শিকার করে উদ্বোধনী জুটি ভাঙেন রেজাউর রহমান রাজা। মুমিনুল একটি চারের পাশাপাশি তিনটি ছক্কা হাঁকান।এরপর থিতু হতে পারেননি শাহাদাত হোসেন দিপু। ৪ বলে ২ রান করে নাবিল সামাদের বলে বোল্ড হন তিনি। তারপর জয়ের সাথে যোগ দেন ইরফান শুক্কুর।অপরদিকে, টর্নেডো বইয়ে দিয়ে সেঞ্চুরি তুলে নেন জয়। মাত্র ৫৯ বলেই তিন অঙ্ক স্পর্শ করেন জয়। শেষ পর্যন্ত ১১০ রানে থামেন তিনি। ৬৩ বলের ইনিংসে ছিল পাঁচটি চার ও নয়টি ছক্কা।ইরফান শুক্কুর করেন ২২ বলে ৪১ রান। তার এই ক্যামিও ইনিংসে ছিল চারটি চার ও দুইটি ছক্কা। ইরফান ও জয়- দুইজনকেই শিকার করেন তোফায়েল আহমেদ। নির্ধারিত ২০ ওভারে চট্টগ্রাম সংগ্রহ করেছে ৬ উইকেটের বিনিময়ে ২১৪ রানের বড় পুঁজি। সিলেটের পক্ষে তিনটি উইকেট শিকার করেছেন তোফায়েল।চট্টগ্রামের দেওয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই আউট হন সিলেটের অধিনায়ক জাকির হাসান। দ্বিতীয় উইকেটে ২৪ বলে ৪২ রানের ঝড়ো জুটি গড়েন অমিত হাসান ও খালিদ হাসান। ১৩ বলে ১৮ রান করে খালিদ আউট হলে ভেঙে যায় এই জুটি। এই জুটি ভাঙার পরই টানা উইকেট হারাতে থাকে সিলেট।ওপেনার অমিত ২৫ বলে ৪০ রানের ইনিংস খেলে আউট হন। হাসান মুরাদের বলে বোল্ড হওয়ার আগে হাঁকান সাতটি চার। মিডল অর্ডারে আর কেউই দাঁড়াতে পারেননি। সিলেটের কোনো মিডল অর্ডার ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। লোয়ার অর্ডারে আবু জায়েদ রাহী দ্রুত রান তুলে দলকে তিন অঙ্কে নিয়ে যান।২৫ বলে ৩৭ রানের চমক জাগানো ইনিংস খেলেন রাহী। তার ব্যাট থেকে আসে তিনটি চার ও দুইটি ছক্কা। সিলেট অলআউট হয়ে যায় ১১৫ রানে। এতে ৯৯ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণ অধিকারের ভারপ্রাপ্ত সভাপতি হলেন ফারুক হাসান
গণ অধিকারের ভারপ্রাপ্ত সভাপতি হলেন ফারুক হাসান

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন ফারুক হাসান। দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের চিকিৎসার জন্য বিদেশে অবস্থানের Read more

কম্বোডিয়ায় ৪০ বোমা ফেলল থাইল্যান্ড
কম্বোডিয়ায় ৪০ বোমা ফেলল থাইল্যান্ড

এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় ধারাবাহিক বোমা হামলা চালিয়েছে থাইল্যান্ড। বোমাবর্ষণের পর থাই বাহিনী ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান নিয়ে কম্বোডিয়ার বান্তে Read more

ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানি করতে পারবে ৩৭ প্রতিষ্ঠান
ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানি করতে পারবে ৩৭ প্রতিষ্ঠান

 আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী দেশ ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। দেশের ৩৭টি প্রতিষ্ঠান এই ইলিশ রপ্তানির অনুমতি Read more

ক্যাম্পে ঠাঁই নেই, কক্সবাজারে নতুন করে আরও ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা
ক্যাম্পে ঠাঁই নেই, কক্সবাজারে নতুন করে আরও ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত, সহিংসতা ও চরম খাদ্যসংকটের ফলে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল থামছে না। গত দেড় Read more

শেষ ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ
শেষ ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্নটা শেষ হয়ে গিয়েছিল ইয়েমেনের বিপক্ষে পরাজয়ের পরই। তবে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচটা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন