ভারতের জম্মু-কাশ্মিরের রিয়াসি জেলার কাটারা শহরে অবস্থিত বৈষ্ণো দেবীর মন্দিরের কাছে ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছেছে। কাদা-মাটি ও ধ্বংসস্তূপের তলায় আরো বেশ কয়েক জনের মরদেহ চাপা পড়ে আছে বলেও আশঙ্কা করা হচ্ছে।এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ২৩ জনকে। তাদেরকে কাটারা শহরের কমিউনিটি হেলথ কেয়ার (সিএইচসি) হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার (২৭ আগস্ট) রিয়াসি জেলা পুলিশের প্রধান পরমবীর সিং ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে হালনাগাদ এ তথ্য নিশ্চিত করেছেন।ভারী বৃষ্টির জেরে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মন্দিরের যাত্রাপথে অবস্থিত ইন্দ্রপ্রস্থ ভোজনালয় এবং তার আশেপাশের এলাকায় ধস নামে, আতঙ্ক দেখা দেয় পূন্যার্থীদের মধ্যে। ধসের পরপরই মন্দির কমিটি এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতায় নামেন। কিছু সময় পর এতে যুক্ত হয় ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী বাহিনী এনডিআরএফ এবং আধাসামরিক বাহিনী সিআরপিএফের সদস্যরা।গত তিন ধরে বৃষ্টি হচ্ছে রিয়াসি জেলাসহ জম্মু-কাশ্মিরজুড়ে। ভারী বৃষ্টির জেরে জম্মু-কাশ্মিরের বিভিন্ন জায়গা থেকে ভূমিধস ও হড়পা বানের সংবাদ আসছে। পরমবীর সিং বলেন, উপদ্রুত বেশিরভাগ এলাকার সড়ক যোগাযোগ ও মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ বা অনেকাংশে ধ্বংস হয়ে গেছে। সেসব এলাকাতেও উদ্ধারকারী বাহিনী পাঠানো হয়েছে। ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।এদিকে শিগগিরই জম্মু-কাশ্মিরের আবহাওয়া পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)। আইএমডি’র সর্বশেষ পূর্বাভাসে বলা হয়, আরও অন্তত দু’-তিন দিন এমন থাকবে জম্মু-কাশ্মিরের আবহাওয়া এবং অনেক অঞ্চলে আরও ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি, কাটরা, জম্মু, সাম্বা, রিয়াসি, উধমপুর, ডোডা এবং কিশ্তওয়াড় জেলায় ভূমিধস এবং হড়পা বানের সতর্কতাও জারি করা হয়েছে।সার্বিক রিস্থিতি বিবেচনা করে বৈষ্ণোদেবী মন্দির যাত্রা স্থগিত করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির কারণে উদ্ধারকাজে কাঙিক্ষত গতি তোলা যাচ্ছে না বলেও জানিয়েছেন এনডিআরএফের এক কর্মকর্তা। সাংবাদিকের ওই কর্মকর্তা বলেন, “অবিরাম বৃষ্টির কারণে উদ্ধারকাজ বার বার বাধা পাচ্ছে। তবে আমরা চেষ্টা করছি সকলকে যেন যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া যায়।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাঁচ জেলায় ১০৫ কিমি জুড়ে মশাল প্রজ্জ্বলন, মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে হুঁশিয়ারি
পাঁচ জেলায় ১০৫ কিমি জুড়ে মশাল প্রজ্জ্বলন, মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে হুঁশিয়ারি

জাগো বাহে তিস্তা বাঁচাই এই স্লোগানে, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের দাবিতে একযোগে পাঁচ জেলায় ১০৫ কিলোমিটার জুড়ে মশাল প্রজ্জ্বলন করা হয়েছে। লালমনিরহাট, Read more

বাগেরহাটে বোমাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ১৮ নেতাকর্মীকে পুলিশে দিল সেনাবাহিনী
বাগেরহাটে  বোমাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ১৮ নেতাকর্মীকে পুলিশে দিল সেনাবাহিনী

বাগেরহাটে ৬টি হাত বোমাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের ১৮ নেতাকর্মীকে ধরে পুলিশে দিয়েছে সেনাবাহিনী। সোমবার (২১ এপ্রিল) গভীর রাতে বাগেরহাট সদর Read more

ভোলায় জেলেদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আহত ১৫
ভোলায় জেলেদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আহত ১৫

মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান চলাকালীন সময়ে অসাধু জেলেদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তাসহ ১৫ জন আহত হয়েছেন। Read more

তরুণদের উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছিলেন তারেক রহমান: রিজভী
তরুণদের উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছিলেন তারেক রহমান: রিজভী

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছিলেন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র Read more

হাদিকে গুলি: ভারতের হাইকমিশনারকে ডেকে যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়
হাদিকে গুলি: ভারতের হাইকমিশনারকে ডেকে যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের Read more

বাসভবনে ঢুকে দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলা, গ্রেপ্তার ১
বাসভবনে ঢুকে দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলা, গ্রেপ্তার ১

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে নিজ বাসভবনে সজোরে চড় এবং শারীরিকভাবে অক্রমনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন