টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত মামলায় হেরে গিয়ে এক নারীকে দিয়ে ধর্ষণ মামলার চেষ্টার অভিযোগ উঠেছে বিল্লাল হোসেন নামে এক সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন হাসিনা বেগম। এছাড়া এঘটনায় তিনি মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সংবাদ সম্মেলনে হাসিনা বেগম বলেন, উপজেলার গোড়াই ইউনিয়নের গন্ধব্যপাড়া হাবু মিয়ার বাড়িতে ভাড়া থেকে দিনমজুরের কাজ করেন তিনি। গোড়াই ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার বিল্লাল হোসেন জনপ্রতিনিধি হওয়ার সুবাধে তার সাথে পরিচয়। গত শনিবার ১৩ ডিসেম্বর সোহাগপুর বাজারে গেলে বিল্লাল হোসেন তার হাতে একটি চিরকুট ও ৩ হাজার টাকা দিয়ে বলেন কলিমাজানি ওয়ার্ডের সাবেক মেম্বার হেলাল উদ্দিন, হযরত আলী, সুজন, শরিফ, ফারুক মিয়াকে মিথ্যা ধর্ষণ মামলা দিতে হবে। এরজন্য তাকে মোটা অংকের টাকা দেয়া হবে। তিনি তাৎক্ষণিকভাবে এ প্রস্তাবে রাজি না হলেও বিল্লাল চিরকুট ও টাকা রেখে পরে এবিষয়ে কথা বলবেন বলে চলে যান। এরপর পুনরায় বিল্লাল তাকে মিথ্যা ধর্ষণ মামলার বাদী হওয়ার জন্য বললে তিনি আবারও তার প্রস্তাব ফিরিয়ে দেন। এতে বিল্লাল হোসেন তার প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে এলাকা ছাড়া ও খুন জখমের ভয় দেখায়। গোড়াই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার হেলাল উদ্দিন বলেন, বিল্লাল হোসেন অবৈধভাবে এক নিরীহ ব্যক্তির সম্পত্তি দখল করার পায়তারা করছিলেন। এনিয়ে মামলা মোকদ্দমা হলে আমি ওই নিরীহ ব্যক্তিকে সহযোগিতায় করায় বিল্লাল মেম্বার আমার প্রতি ক্ষিপ্ত ছিলেন। আমাকে ফাঁসানোর জন্যই তিনি এমন জঘন্য ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে।বিল্লাল হোসেন মুঠোফোনে বলেন, ওই নারী আমাদের এলাকায় ভাড়া থেকে মাদক ব্যবসা করেন। তাকে নিষেধ করায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক
দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা।রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ Read more

চাঁদা না পেয়ে শ্রমিককে মারধরের ঘটনায় ‘ট্যাটু সোহেল’ গ্রেফতার
চাঁদা না পেয়ে শ্রমিককে মারধরের ঘটনায় ‘ট্যাটু সোহেল’ গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় সরকারি উন্নয়নকাজে চাঁদা দাবি ও শ্রমিকদের ওপর সশস্ত্র হামলার অভিযোগে দুর্ধর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. সোহেল Read more

দুই ওভারে দুই উইকেট নিল বাংলাদেশ
দুই ওভারে দুই উইকেট নিল বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে টস হেরে বোলিং করতে নেমে প্রথম দুই ওভারে দুই উইকেট নিয়েছে বাংলাদেশ। প্রথম Read more

পাওনা টাকা আদায়ে ব্যতিক্রমী উদ্যোগ, ইনতাজ আলীর ব্যানার নামাল পুলিশ
পাওনা টাকা আদায়ে ব্যতিক্রমী উদ্যোগ, ইনতাজ আলীর ব্যানার নামাল পুলিশ

ময়মনসিংহের নান্দাইলে গাছ কেটে আয় করা পারিশ্রমিকের পাওনা টাকা আদায়ে দেনাদারদের নামসহ ব্যানার টাঙিয়ে আলোচনায় আসা ইনতাজ আলীর সেই ব্যানার Read more

আড়াই বছর পর ৩ চালানে ভারত থেকে এলো ৬০ টন পেঁয়াজ
আড়াই বছর পর ৩ চালানে ভারত থেকে এলো ৬০ টন পেঁয়াজ

আড়াই বছর বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আবারো ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এরই মধ্যে এক সপ্তাহে ৩টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন