পুরান ঢাকার আরমানিটোলা এলাকার নূরবক্স লেনের একটি আবাসিক ভবনে খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা জুবায়েদ রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। একইসঙ্গে জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন তিনি।আজ রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে ওই এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভবনের ৩য় তলার সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় জুবায়েদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।ঘটনার পর থেকে ওই ভবনের সামনে জড়ো হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। তারা খুনের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।পুলিশ জানিয়েছে, নিহত জুবায়েদ রহমান ওই ভবনের ৫ম তলায় একাদশ শ্রেণির এক ছাত্রীকে ফিজিক্স, কেমিস্ট্রি ও হায়ার ম্যাথ বিষয় পড়াতেন। ঘটনার দিন পড়াতে আসার সময় মেয়েটি তাকে ফোন করে জিজ্ঞেস করেন তিনি আসবেন কি না। জবাবে জুবায়েদ জানান, তিনি ইতোমধ্যেই নূরবক্স লেনে প্রবেশ করেছেন। ফোনে লোকেশন চেক করেও ছাত্রীটি বিষয়টি নিশ্চিত হন।পরে তার মরদেহ ভবনের ৩য় তলার সিঁড়িতে পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিচ তলা থেকে ৩য় তলা পর্যন্ত সিঁড়ি জুড়ে রক্তের দাগ ছিল।ঘটনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী, কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ফজলুল হক এবং বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন এবং ভবনের ৫ম তলায় থাকা ওই ছাত্রীর পরিবারকে জিজ্ঞাসাবাদ করছেন।এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন পিবিআই কর্মকর্তারা। তবে, আসামি গ্রেপ্তারে ৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে জবি শাখা ছাত্রদল। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়া বিশাল এক শক্তি, যুদ্ধ বন্ধে ইউক্রেনের উচিত চুক্তি করা: ট্রাম্প
রাশিয়া বিশাল এক শক্তি, যুদ্ধ বন্ধে ইউক্রেনের উচিত চুক্তি করা: ট্রাম্প

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের উচিত যুদ্ধ বন্ধে সমঝোতায় যাওয়া, কারণ “রাশিয়া একটি বিশাল শক্তি, আর তারা (ইউক্রেন) তা নয়” বলে জানিয়েছেন Read more

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, নতুন করে দেশটাকে গড়ে Read more

ঈদে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার
ঈদে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

ঈদুল আযহা ও ঈদ জামাতকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ Read more

ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের ভাইয়ের উপর হামলা, গাড়ী ভাঙচুর
ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের ভাইয়ের উপর হামলা, গাড়ী ভাঙচুর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি'র সম্মেলনে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা থামাতে এসে হামলার শিকার হয়েছেন বিএনপির মহাসচিবের ভাই, ঠাকুরগাঁও জেলা Read more

 টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ: দুই বিএনপি কর্মী গ্রেপ্তার  
 টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ: দুই বিএনপি কর্মী গ্রেপ্তার
 

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার বর্জ্য (ঝুট) সংগ্রহ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।শুক্রবার (২৩) রাতে টঙ্গী Read more

অনিয়মের তথ্য চাওয়ায় সাংবাদিকদের গালিগালাজ করলেন মসিকের প্রকৌশলী
অনিয়মের তথ্য চাওয়ায় সাংবাদিকদের গালিগালাজ করলেন মসিকের প্রকৌশলী

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে পরিবহন সেক্টরে নানা অনিয়ম-লুটপাটের তথ্য জানতে চাওয়ায় সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে মসিকের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন