জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পুরো ক্যাম্পাসে। সহপাঠী, শিক্ষক, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা আবেগঘন বার্তায় তাঁকে স্মরণ করছেন। ক্যাম্পাসের এক সম্ভাবনাময় তরুণ নেতৃত্বকে হারিয়ে শোকাহত হয়েছেন ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।শুক্রবার (৩ অক্টোবর) রাত ৯টার পর পুরান ঢাকার একটি রেস্তোরাঁয় খাওয়ার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন হাসিব। তাৎক্ষণিকভাবে তাঁকে নিকটস্থ ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে ধারণা করছেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জবি শাখার সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন, ‘জবি পরিবার হারালো এক আপোষহীন যোদ্ধাকে। স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তিনি ছিলেন অগ্রসৈনিক। তাঁর অবদান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন-সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’আপ বাংলাদেশ জবির সংগঠক তাওহিদুল ইসলাম বলেন, ‘ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল জুলাই অভ্যুত্থান থেকে। আন্দোলন, সংগ্রাম আর আড্ডায় তাঁর স্মৃতি অম্লান হয়ে থাকবে। হঠাৎ মৃত্যুতে আমরা সবাই শোকাহত।’বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জবি সভাপতি এ কে এম রাকিব বলেন, ‘রাজনৈতিক আদর্শ ভিন্ন হলেও তিনি ছিলেন আমার আপনজন। সবসময় সাহস জুগিয়েছেন। এমন আন্তরিক মানুষ খুব কমই দেখা যায়।’ছাত্রদল জবি শাখার আহ্বায়ক সদস্য ইমরান হাসান ইমন স্মৃতিচারণ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধের আগে ভাইয়ের সাথে শেষবার চা খেয়েছিলাম। তিনি আমাকে পরামর্শ দিয়েছিলেন। অথচ আজ তিনি আর নেই। ভিতরে রক্তক্ষরণ হচ্ছে।’জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও কবি-লেখক-পাঠক ফোরামের সভাপতি আয়াতুল্লাহ আল মাহমুদ বলেন, ‘হাসিব ভাই অসুস্থ হয়ে পড়লে আমি তাঁর পাশে ছিলাম। চোখের সামনে তাঁকে হারানোর দৃশ্য এখনো ভোলার মতো নয়। তিনি ছিলেন সবার প্রিয় ও অমায়িক একজন মানুষ।’আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাসুদ রানা বলেন, ‘তিনি ছিলেন সাহসী, নিরহংকারী ও উদার হৃদয়ের মানুষ। তাঁর মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।’পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ জবি শাখার সাংগঠনিক সম্পাদক আকরামুল হোসেন বলেন, ‘হাসিব ভাই ছিলেন রাজপথের লড়াকু যোদ্ধা। তাঁর মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত।’শুক্রবার রাতে জবি ক্যাম্পাসে অনুষ্ঠিত প্রথম জানাজায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মী, নির্বাচিত ডাকসুর নেতৃবৃন্দ, শিক্ষক ও অসংখ্য শিক্ষার্থী। শনিবার নিজ বাড়ি ভোলায় তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেও সর্বস্তরের অসংখ্য মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যোগদানের পরেরদিন সড়কে সহকর্মীসহ প্রাণ গেল ওসির
যোগদানের পরেরদিন সড়কে সহকর্মীসহ প্রাণ গেল ওসির

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ওসিসহ দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার পাকশী ভেড়ামারা লালনশাহ সেতু সংলগ্ন Read more

সন্তানের জন্য জোড়া লেগেছিল সংসার, অথচ রাহুলই নেই
সন্তানের জন্য জোড়া লেগেছিল সংসার, অথচ রাহুলই নেই

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মারা গেছেন। গত রোববার ভারতের পশ্চিমবঙ্গের দিঘার তালসারিতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মারা যান Read more

আনোয়ারায় রাস্তা খুঁড়ে দুই বছর পার ঠিকাদারের, জনভোগান্তি চরমে
আনোয়ারায় রাস্তা খুঁড়ে দুই বছর পার ঠিকাদারের, জনভোগান্তি চরমে

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নের উত্তর সরেঙ্গা ও ফকির পাড়ার প্রায় দুই কিলোমিটার এলাকার পর্যন্ত সড়ক সংস্কার ও সম্প্রসারণ কাজ এখন Read more

তাহিরপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
তাহিরপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

সুনামগঞ্জের তাহিরপুরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল পেশাদার তিন মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করেছে। শুক্রবার (২৩ Read more

কুয়াকাটার বড় ইলিশ গেল প্রবাসীর বাড়িতে, দাম শুনে চোখ কপালে!
কুয়াকাটার বড় ইলিশ গেল প্রবাসীর বাড়িতে, দাম শুনে চোখ কপালে!

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে ধরা পড়েছে বিরল আকারের এক ইলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে আলীপুর মৎস্য আড়তে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের Read more

ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা ভেনেজুয়েলা চালাবো: ট্রাম্প
ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা ভেনেজুয়েলা চালাবো: ট্রাম্প

ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা চালাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন