যশোরের চৌগাছায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই রবিউল ইসলাম (৫০) নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) নিজ বাড়িতে তাকে ছুরিকাঘাত করা হয়। নিহত রবিউল চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা গ্রামের রফিউদ্দিন বিশ্বাসের ছেলে।নিহত রবিউলের ছেলে খালিদ হাসান জানান, পৈত্রিক জমি নিয়ে তার পিতা রবিউলের সঙ্গে চাচা সেনাবাহিনীর বহিস্কৃত সদস্য ইব্রাহিমের বিরোধ চলে আসছিল। শনিবার (১৪ জুন) সকালে ইব্রাহিম কাউকে কিছু না জানিয়ে রান্নাঘরের টিন বিক্রি করে দেন। এই নিয়ে তারা দুই ভাই গোলযোগে জড়ায়। এ সময় ইব্রাহিম ক্ষুব্ধ হয়ে বড় ভাই রবিউলের বুকে ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে মারা যান রবিউল। তার মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে বলে নিশ্চিত করেছেন খালিদ হাসান।এই বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ছোট ভাই ইব্রাহিমের ছুরিকাঘাতে আহত রবিউল ঢাকায় মারা গেছেন বলে শুনেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোংলায় মাদকের আখড়ায় নৌবাহিনীর অভিযান, ৩ ব্যবসায়ী আটক
মোংলায় মাদকের আখড়ায় নৌবাহিনীর অভিযান, ৩ ব্যবসায়ী আটক

মোংলায় মাদকের আখড়ায় অভিযান চালিয়ে মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌবাহিনী। রবিবার (১৮ জানুয়ারি) রাত ৯টার দিকে এই অভিযান পরিচালিত Read more

কাতার-ইউক্রেন ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
কাতার-ইউক্রেন ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

মধ্যপ্রাচ্যজুড়ে ক্রমবর্ধমান ড্রোন ও মিসাইল হামলার হুমকির মুখে এক শক্তিশালী প্রতিরক্ষা জোটে আবদ্ধ হয়েছে কাতার ও ইউক্রেন। এই চুক্তির মাধ্যমে Read more

কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার স্থাপনে মহাপরিকল্পনা তারেক রহমানের
কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার স্থাপনে মহাপরিকল্পনা তারেক রহমানের

কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার স্থাপন নিয়ে মহাপরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপির লক্ষ্য এমন একটি দেশ Read more

৭০ ঊর্ধ্বে হজযাত্রীর স্বাস্থ্য সম্পর্কে জানানোর অনুরোধ
৭০ ঊর্ধ্বে হজযাত্রীর স্বাস্থ্য সম্পর্কে জানানোর অনুরোধ

আগামী বছর হজে যেতে এজেন্সির নিবন্ধিত ৭০ বছরের বেশি বয়সী হজযাত্রীর সংখ্যা চার হাজার ১৯৩ জন। সৌদি আরবের নির্দেশনার পরিপ্রেক্ষিতে Read more

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠেছিলেন
কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠেছিলেন

সৈন্যদের কাছে 'পাপা টাইগার' নামে পরিচিত কর্নেল ওসমানী মুক্তিযুদ্ধ শুরু হওয়ার তিন বছর আগেই পাকিস্তান সেনাবাহিনী থেকে অবসর নিয়েছিলেন। এরপর Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন