ভাঙ্গন বিধ্বস্ত সিরাজগঞ্জের চৌহালীতে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে  যমুনার বিভিন্ন  চরে বাল্বহেড দিয়ে  অবৈধভাবে বালু উত্তোলনের সময়ে বাল্বহেডসহ    ১জনকে আটক করে নৌ পুলিশ ।শুক্রবার   (১২সেপ্টেম্বর  ) সকালে চৌহালী  উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন,  নৌ-পুলিশ ও আনসার বাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে  চৌবারিয়া ভূতের মোড় এলাকায় কাটার মেশিন দিয়ে নদীর তলদেশ হতে অবৈধভাবে বালু কেটে বাল্বহেড দিয়ে পরিবহন করে নিয়ে যাওয়ার সময় একজন অপরাধীসহ বাল্বহেড   আটক করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪(খ) ধারায় অপরাধ করায় উক্ত আইনের ১৫(১) ধারায় ৫,০০,০০০/- অর্থদণ্ড, অনাদায়ে ৩(তিন) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আসামীকে সাজা পরোয়ানামূলে থানা পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।আটককৃত আসামি হলো, বরিশাল বিভাগের উজিরপুর উপজেলার মিজানুর রহমানের ছেলে মো: মাহফুজ হাওলাদার ২৯  । এছাড়াও আটক হওয়া বল্গগেটের বালু তাতক্ষণিকভাবে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১০৬০০/- টাকা (ভ্যাট ট্যাক্সসহ ১৩২৫০/-) বিক্রয় করে সরকারি কোষাগার জমা প্রদানের নির্দেশনা প্রদান করা হয়েছে।এসময় চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির আইসি মো: ফিরোজ উদ্দিন, সিএ ইউসুফ আলীসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।রবিবার (২০ Read more

শারীরিক ও মানসিক ক্ষতিসহ নেতিবাচক প্রভাব ফেলতে পারে হাই হিল
শারীরিক ও মানসিক  ক্ষতিসহ নেতিবাচক প্রভাব ফেলতে পারে হাই হিল

ফ্যাশন সচেতন নারীদের কাছে হাই হিল সমাদৃত এক অনুসঙ্গ। পার্টি, অফিস বা উৎসবের সাজে অনেকে হাই হিল বেছে নেন। কেউ Read more

ভালুকায় অজ্ঞাত ট্রাকচাপায় নারী গার্মেন্টস শ্রমিক নিহত
ভালুকায় অজ্ঞাত ট্রাকচাপায় নারী গার্মেন্টস শ্রমিক নিহত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় আসমা আক্তার (৩১) নামে এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) রাত আনুমানিক Read more

চকরিয়ায় বিদ্যুতের নতুন প্রিপেইড মিটার নিয়ে বিপাকে গ্রাহকরা
চকরিয়ায় বিদ্যুতের নতুন প্রিপেইড মিটার নিয়ে বিপাকে গ্রাহকরা

বিদ্যুৎ বিভাগের চালু করা নতুন প্রিপেইড মিটার সংযোগ নিয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার হাজারো গ্রাহক চরম বিপাকে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। বেশিরভাগ Read more

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ইসি একপাক্ষিক আচরণ করেছে: ডা. তাহের
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ইসি একপাক্ষিক আচরণ করেছে: ডা. তাহের

ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব বিষয়ে একপাক্ষিক আচরণ করেছে নির্বাচন কমিশন। একটা দলের পক্ষে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে বলে Read more

ভোগান্তিমুক্ত ঈদ উপহার দেওয়ায় ধন্যবাদ দিলেন প্রধান উপদেষ্টা
ভোগান্তিমুক্ত ঈদ উপহার দেওয়ায় ধন্যবাদ দিলেন প্রধান উপদেষ্টা

ঈদুল ফিতরে দেশের জনগণকে যানজটমুক্ত মহাসড়ক এবং ন্যূনতম লোডশেডিং করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন