সিরাজগঞ্জের চৌহালীতে তাঁরা মিয়া (৬৫) নামে এক কৃষককে শ্বাসরোধে হত্যার পর তিনটি গরু নিয়ে গেছে ডাকাতরা।মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ২টার মধ্যে উপজেলার ঘোড়জান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়া চরের অস্থায়ী ঘরে এ ঘটনা ঘটে। নিহত তাঁরা মিয়া খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাঁরা মিয়া মুরাদপুর কাউলিয়া চরে অস্থায়ী ঘর তৈরি করে জমি চাষাবাদ ও গরু পালন করছিলেন। কিন্তু রাতে ১০-১২ জন ডাকাত ওই অস্থায়ী ঘরে প্রবেশ করে তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরবর্তীতে তারা তিনটি গরু লুট করে নৌকাযোগে পালিয়ে যায়।চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি জানান, ওই কৃষককে হত্যার পর অজ্ঞাত ডাকাতদল ৫টি গরু নিয়ে পালানোর চেষ্টা করলেও দুটি অন্যত্র পাওয়া গেছে। তিনি এখন ঘটনাস্থলেই রয়েছেন। মরদেহ উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে উক্ত ঘটনায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাসুল (সা.)-এর জীবন বিধান আধুনিক যুগেও প্রাসঙ্গিক: ধর্ম উপদেষ্টা
রাসুল (সা.)-এর জীবন বিধান আধুনিক যুগেও প্রাসঙ্গিক: ধর্ম উপদেষ্টা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ Read more

সিন্ধু নদের এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেবে না ভারত
সিন্ধু নদের এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেবে না ভারত

পাকিস্তানে সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেন না যায় সেই ব্যবস্থা নিচ্ছে ভারত। শুক্রবার (২৫ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে Read more

গাজায় মানবিক কাজে যুক্ত ৩৭ এনজিওকে ইসরাইলের নিষেধাজ্ঞা
গাজায় মানবিক কাজে যুক্ত ৩৭ এনজিওকে ইসরাইলের নিষেধাজ্ঞা

গাজায় ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী ৩৭টি মানবিক সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইসরাইল। খবর এএফপি’রবৃহস্পতিবার (১ জানুয়ারি) তারা এই ঘোষণা Read more

গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা
গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে পদযাত্রায় হামলা চালানো হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে এ হামলার Read more

প্রেমিকার সঙ্গে অভিমান, লালবাগে স্কুলছাত্রের আত্মহত্যা
প্রেমিকার সঙ্গে অভিমান, লালবাগে স্কুলছাত্রের আত্মহত্যা

রাজধানীর লালবাগের পোস্তা এলাকার বাসা থেকে ফারহান রহমান জিহাদ নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রেমঘটিত কারণে সে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন