কুমিল্লার চৌদ্দগ্রামে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সংগঠনটির একাংশের নেতাকর্মী। শুক্রবার(১২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় তারা প্রায় এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখে, ফলে যানবাহন চলাচলে সাময়িক ভোগান্তি সৃষ্টি হয়।বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদল নেতা সৌরভ হোসেন, ইমরান উদ্দিন, হাফিজ উদ্দিন তুষার, কাজী হিমেল ও আনোয়ার হোসেন। মিছিল শেষে বক্তব্যে উপজেলা ছাত্রদল নেতা ও কনকাপৈত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান উদ্দিন অভিযোগ করেন, নতুন কমিটিতে ছাত্রলীগ থেকে আসা ব্যক্তিদের পুনর্বাসন করা হয়েছে। এছাড়া বিবাহিত, অছাত্র এবং অর্থ বাণিজ্যের মাধ্যমে বিতর্কিতদের জায়গা দেওয়া হয়েছে, অথচ ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, কেন্দ্রীয় ছাত্রদল উদ্দেশ্য প্রণোদিতভাবে এ কমিটি ঘোষণা করেছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এ কমিটি বাতিল করে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি ঘোষণা করতে হবে।’অবরোধ চলাকালে নেতাকর্মীরা নানা স্লোগান দিয়ে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। প্রায় ঘণ্টাখানেক পর পরিস্থিতি স্বাভাবিক হলে অবরোধ প্রত্যাহার করা হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাহাব উদ্দিন বলেন, ‘ছাত্রদলের পদবঞ্চিতদের একাংশ বিক্ষোভ মিছিল করেছিলো। এ সময় গাড়িচলাচল ধীরগতিতে ছিলো। তবে সেটা সাময়িক। তারা কিছুক্ষণ অবরোধ করে সরে গিয়েছিলো। পরে যানচলাচল স্বাভাবিক হয়।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় আমির হামজার বিচারের দাবিতে ঝাড়ু মিছিল, বক্তব্য ঘিড়ে উত্তেজনা
কুষ্টিয়ায় আমির হামজার বিচারের দাবিতে ঝাড়ু মিছিল, বক্তব্য ঘিড়ে উত্তেজনা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামি মনোনীত প্রার্থী মুফতি আমীর হামজার পুরোনো একটি বক্তব্যের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল Read more

গকসুর ভিপি হলেন ইয়াসিন, জিএস রায়হান
গকসুর ভিপি হলেন ইয়াসিন, জিএস রায়হান

ঢাকার সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন ইয়াসিন এবং সাধারণ সম্পাদক (জিএস) Read more

গলাচিপায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, বাগানের গাছ কর্তন
গলাচিপায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, বাগানের গাছ কর্তন

পটুয়াখালীর গলাচিপায় রাতের আঁধারে জোরপূর্বক জমি দখল করে ঘর উত্তোলনের চেষ্টা ও বাগানের গাছ কর্তনের অভিযোগ উঠেছে রফিক মাতুব্বর (৩০) Read more

‘বাংলাদেশকে অবমাননা মেনে নিব না, গোলামীর দিন শেষ’
‘বাংলাদেশকে অবমাননা মেনে নিব না, গোলামীর দিন শেষ’

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে Read more

আমিরাতে যাচ্ছে বাংলাদেশ, অনিশ্চয়তায় পাকিস্তান সিরিজ
আমিরাতে যাচ্ছে বাংলাদেশ, অনিশ্চয়তায় পাকিস্তান সিরিজ

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে বাংলাদেশের ক্রিকেট সূচিতেও। মে মাসে দুইটি আলাদা টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাত ও Read more

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১০
খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১০

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন