ক্লাব বিশ্বকাপের বহুল আলোচিত ফাইনালে পিএসজি ও চেলসির জমজমাট লড়াই নিয়েই যখন ছিল সবার আগ্রহ, তখন মাঠের বাইরের এক ঘটনার জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৩ জুলাই) রাতে নিউইয়র্কের বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে চেলসি ৩-০ গোলে পিএসজিকে হারিয়ে যখন চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মাতোয়ারা, ঠিক সেই সময়ই ট্রফি প্রদান অনুষ্ঠানে এক অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হয়। সাধারণত ফাইনালের ট্রফি প্রদান শেষে অতিথিরা সরে দাঁড়ান যেন উদযাপনের মুহূর্তে খেলোয়াড়দের স্বাধীনতা থাকে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও সেই রীতি মেনে মঞ্চ থেকে সরে যান। কিন্তু ব্যতিক্রম ছিলেন ট্রাম্প। বিজয়ী দলের পাশে দাঁড়িয়ে যান তিনি, ফলে বাধাগ্রস্ত হয় চেলসির স্বাভাবিক উদযাপন।এই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকে বিষয়টিকে তুলনা করেছেন ২০০৬ সালের চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালের ঘটনার সঙ্গে, যেখানে ট্রফি প্রদান শেষে বিসিসিআই সভাপতি শারদ পাওয়ারকে মঞ্চ থেকে ‘সৌজন্যমূলকভাবে’ সরে যেতে বলেছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং।এছাড়া, ম্যাচ শুরুর আগে মার্কিন জাতীয় সংগীত পরিবেশনের সময় গ্যালারিতে ট্রাম্পের উপস্থিতি ঘিরেও সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া। কিছু দর্শক তাকে লক্ষ্য করে দুয়োধ্বনি দেন।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কৌশলের নামে ‘গুপ্ত’ রূপ নেয়নি বিএনপির কর্মীরা: তারেক রহমান
কৌশলের নামে ‘গুপ্ত’ রূপ নেয়নি বিএনপির কর্মীরা: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৌশলের নামে ‘গুপ্ত’ কিংবা ‘সুপ্ত’ বেশ ধারণ করেনি বিএনপির নেতাকর্মীরা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে Read more

উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন
উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন

মৌলভীবাজারের ভানুগাছ-শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটেছে। তবে সারাদেশের সঙ্গে সিলেটের Read more

পাকিস্তানে ৭টি ট্রাকে আগুন ধরিয়ে দিল জনতা
পাকিস্তানে ৭টি ট্রাকে আগুন ধরিয়ে দিল জনতা

পাকিস্তানের করাচিতে সড়ক দুর্ঘটনায় ২ ভাইবোন নিহত হয়েছেন। রোববার ভোরে করাচির রশিদ মিনহাস রোডে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা ওই দুজনের Read more

মেঘনায় ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, তদন্তের আশ্বাস ইউএনওর
মেঘনায় ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, তদন্তের আশ্বাস ইউএনওর

কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে দরিদ্রদের মধ্যে ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সোমবার (২ জুন) Read more

কারখানার বর্জ্য ফেলে নদী ভরাট, তলিয়ে গেছে কৃষকের সোনালী ফসল
কারখানার বর্জ্য ফেলে নদী ভরাট, তলিয়ে গেছে কৃষকের সোনালী ফসল

দখল দূষণের গল্প ছাড়িয়ে গাজীপুর জেলার ভবানীপুর এলাকার এম এন ডায়িং, প্রিন্টিং এন্ড ওয়াশিং মিলস লিমিটেড কৃষি উৎপাদন ব্যহত করতে Read more

ঝিনাইদহে বস্তায় আদা চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত
ঝিনাইদহে বস্তায় আদা চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

ঝিনাইদহে ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) সকালে সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের কৃষাণী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন