চুয়াডাঙ্গার সদর উপজেলার কবিখালী গ্রামে বাইসাইকেল ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক রাসেল হোসেন (২১) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তারই বন্ধু মোটরসাইকেল আরোহী শাকিল হোসেন (২১)।শুক্রবার (০৯ মে) রাত ৮টার দিকে কবিখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত রাসেল চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কবিখালী গ্রামের বিল্লাল আলীর ছেলে। আহত শাকিল একই এলাকার আছের আলী জোয়ার্দ্দারের ছেলে। নিহত রাসেল আলমডাঙ্গা নিগার সিদ্দিক ডিগ্রী কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।আহত শাকিল জানান, মোটরসাইকেলযোগে দুইজন চা পান করার উদ্দেশ্যে কাথুলী বাজারে যাচ্ছিল। এ সময় পথের মধ্যে একটি বাইসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম বলেন, রাসেলের মাথায় গুরুতর আঘাত হয়েছিল। হাসপাতালে আসার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেসবুক অ্যাপে বড় পরিবর্তন
ফেসবুক অ্যাপে বড় পরিবর্তন

মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুক এবার তার মূল উদ্দেশ্যগুলোতে ফিরে আসছে বন্ধুদের সঙ্গে যোগাযোগ, ছবি শেয়ার এবং মার্কেটপ্লেস। বেশ কিছু বছর Read more

অজ্ঞাত একাধিক দেশে অস্ত্র কারখানা তৈরি করেছে ইরান
অজ্ঞাত একাধিক দেশে অস্ত্র কারখানা তৈরি করেছে ইরান

পৃথিবীর বিভিন্ন দেশে নিজেদের অস্ত্র কারখানা তৈরির দাবি করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। তবে কোন কোন দেশে এসব কারখানা তৈরি Read more

কেরানীগঞ্জে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
কেরানীগঞ্জে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

কেরানীগঞ্জের নারিকেলবাগে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নয়ন (২৫) ও খাইরুল ইসলাম (৩৮) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ Read more

ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১৫ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন