চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অস্ত্র মামলায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সাদ্দাম ও তার সহযোগী রকির তিন দিনের রিমান্ডে স্বীকারোক্তির ভিত্তিতে একটি আমেরিকান পিস্তল, ম্যাগজিন, এক রাউন্ড গুলি ও ৪টি রামদা উদ্ধার করেছে থানা পুলিশ।শুক্রবার (২৫ এপ্রিল) গভীর রাতে পাশ্ববর্তী কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বাজিতপুরে অবস্থিত একটি মাছের ঘের থেকে বিদেশি পিস্তলসহ দেশি অস্ত্রগুলো উদ্ধার করা হয়।জানা যায়, চলতি মাসের গত ৮ এপ্রিল রাতে অভিযান চালিয়ে আলমডাঙ্গা থানা পুলিশ উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে পিয়াল মাহমুদ ওরফে সাদ্দামের মাছের ঘেরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সে সময় সাদ্দাম ও তার সহযোগী আলমডাঙ্গা শহরের মৃত মজিবর রহমানের ছেলে আতাউর রহমান রকিকে আটক করে পুলিশ।সে সময় তাদের কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। সাদ্দামের নামে মাদকদ্রব্য, ডাকাতি, ছিনতাই, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ২৭টি মামলা রয়েছে। গত ২৩ এপ্রিল তাদেরকে ৩ দিনের রিমান্ডে থানা কাস্টডিতে নিয়ে আসা হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে  রকির স্বীকারোক্তিতে পুলিশ আবারো মাছের ঘেরে অভিযান চালিয়ে মাটিতে পুতে রাখা বিদেশি পিস্তল ও দেশিয় অস্ত্রগুলো উদ্ধার করে।পুলিশ জানায়, সম্প্রতি একটি অস্ত্র মামলায় মাদক ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার হওয়া আসামি যিনি বর্তমানে রিমান্ডে রয়েছেন, সেই সাদ্দাম ও তার সহযোগী রকি জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে সাদ্দামের মাছের ঘেরে টিনের ঘরের পাশে মাটিতে পুতে রাখা একটি বিদেশি পিস্তল রয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশের একটি দল অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন ও গুলি উদ্ধার করে।এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, ‘আসামির দেওয়া তথ্য যাচাই করে আমরা অস্ত্রটি উদ্ধার করেছি। এ ঘটনায় নতুন করে একটি মামলা দায়ের করা হবে এবং তদন্ত ও অভিযান চলমান রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইতালিতে পানিতে ডুবে বাংলাদেশি শিশুর মৃত্যু
ইতালিতে পানিতে ডুবে বাংলাদেশি শিশুর মৃত্যু

ইউরোপের দেশ ইতালিতে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে লেকের পানিতে ডুবে ১২ বছর বয়সী বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) Read more

সীমান্তে ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
সীমান্তে ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

জম্মু-কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে দু’দেশই পাল্টাপাল্টি দাবি করছে সেনা হতাহতের খবর। এ পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী Read more

ভালুকায় উন্মুক্তভাবে গরু ও মহিষ পালনে ভোগান্তিতে স্থানীয় কৃষকরা
ভালুকায় উন্মুক্তভাবে গরু ও মহিষ পালনে ভোগান্তিতে স্থানীয় কৃষকরা

ময়মনসিংহের ভালুকা উপজেলার ধামশুর পশ্চিমপাড়া গ্রামে উন্মুক্তভাবে গরু ও মহিষ পালন করায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। ওই Read more

মশার কয়েলের আগুনে পুড়লো কৃষকের স্বপ্ন
মশার কয়েলের আগুনে পুড়লো কৃষকের স্বপ্ন

টাঙ্গাইলের সখীপুরে মশার কয়েল থেকে লাগা আগুনে চারটি গরু পুড়ে মারা গেছে। এ সময় দগ্ধ হয়েছে আরও দুটি গরু। গতকাল Read more

চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বরগুনার তালতলীতে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে মোতালেব আকন (৭০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (১৯ মার্চ) Read more

জুলাই সনদ, বিচার, নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে: হাসনাত আব্দুল্লাহ
জুলাই সনদ, বিচার, নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, অনেক বলে আমরা নির্বাচন পেছাতে চাই। এটা ঠিক না। আমরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন