জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে চুয়াডাঙ্গায় আল মিরাজ ও বাবা তৈয়ব আলীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে ভালাইপুর মোড়ের অদূরে পোলের মাঠে এ ঘটনা ঘটে। প্রথমে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয়। পরে জখম বাবাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।এদিকে, ঘটনার পরপরই চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ অভিযুক্ত হাসান আলী বাবু (৪৩) ও রাজীব হাসান রাজুকে (৩২) ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে তৈয়ব আলী ও তার ছেলে মিরাজের সঙ্গে আপন ভাতিজা বাবু এবং ভাগ্নে রাজুর বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি।মঙ্গলবার দুপুরে তৈয়ব আলী ও তার ছেলে মিরাজ মাঠে চাতালে পাট শুকাচ্ছিল। এ সময় হঠাৎই বাবু ও রাজু তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মিরাজ নিহত হন এবং তৈয়ব গুরুতরভাবে আহত হন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।আলুকদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আল বেলাল জানান, শরিকের জমি নিয়ে কয়েক মাস ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। একাধিকবার স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত আজ এই ঘটনা ঘটেছে।চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, জমি জমা নিয়ে দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত বাবু ও রাজুকে আটক করেছি। বর্তমানে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহে গাছের নিচে চাপা পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু
ময়মনসিংহে গাছের নিচে চাপা পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে নারিকেল গাছের নীচে চাপা পড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার রাজগাতী গ্রামে Read more

বেনাপোল সীমান্ত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
বেনাপোল সীমান্ত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী ঘিবা গ্রামের দক্ষিণপাড়ার একটি ডোবা থেকে আলিম (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের অর্ধগলিত লাশ Read more

পুলিশের ভয় দেখিয়ে গহনা নিলেন যুবদল নেতা!
পুলিশের ভয় দেখিয়ে গহনা নিলেন যুবদল নেতা!

পটুয়াখালীর মহিপুরে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলম সন্যমতের বিরুদ্ধে চুরিকৃত রূপার গহনা ও নগদ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।এর আগে গত Read more

জবিতে প্রথমবারের মতো ছাত্রসংসদ নির্বাচন: ভোট ২৭ নভেম্বর
জবিতে প্রথমবারের মতো ছাত্রসংসদ নির্বাচন: ভোট ২৭ নভেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রতিষ্ঠার পর এই প্রথম কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের লক্ষ্যে রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত রোডম্যাপ Read more

ঘুরতে গিয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত
ঘুরতে গিয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে।শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোল দাগ Read more

বকশীগঞ্জে লোকালয়ে বুনোহাতির পাল, আতঙ্কে ১০ গ্রামের মানুষ
বকশীগঞ্জে লোকালয়ে বুনোহাতির পাল, আতঙ্কে ১০ গ্রামের মানুষ

জামালপুরের বকশীগঞ্জে গত কয়েকদিন যাবত পাহাড়ি টিলায় অবস্থান করছে বুনোহাতির পাল। সুযোগ পেলেই দলবেঁধে লোকালয়ে এসে ধানক্ষেতসহ ফসলি জমিতে চালাচ্ছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন