চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ছয়ঘরি গ্রামে দিনের বেলায় প্রকাশ্যে রিশাদ আলি নামের ১৪ বছর বয়সী এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে উপজেলার দর্শনা থানার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌছেছে। নিহত রিশাদ আলি উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে।   পুলিশ ও নিহতের পরিবার জানায়, সোমবার দুপুর আড়াইটার দিকে ছয়ঘরি গ্রামের কাজি পাড়ায় রাস্তারপাশে বাইতুল্লার ছেলে হযরত আলির সাথে একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে রিশাদ আলির তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে হযরত আলির হাতের হাসুয়া দিয়ে রিশাদ আলিকে গলায় কোপ মেরে হত্যা করে পালিয়ে যায়। গ্রাম বাসি সাংবাদিকদের জানান, হযরত আলি এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এই ঘটনা ঘটে। দর্শনা থানার ওসি মোঃ শহিদ তিতুমির জানান, মার্ডার হওয়ার কথা শুনেছি। পুলিশ কাজ করছে। তদন্ত ছাড়া কিছু বলা যাবেনা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আ.লীগ দেশের বাইরে কী করছে, নজর রাখছে সরকার’
‘আ.লীগ দেশের বাইরে কী করছে, নজর রাখছে সরকার’

দেশের বাইরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কী করছে, তা অন্তর্বর্তী সরকার নজর রাখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল Read more

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু
চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১০ পকেট এলাকায় চিলাহাটী থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মিনাল হোসেন (২২) নামে এক তরুণের মৃত্যু Read more

বাঘাইছড়িতে ৪টি করে ছাগল পেলো জেলে পরিবার
বাঘাইছড়িতে ৪টি করে ছাগল পেলো জেলে পরিবার

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কর্মসূচির অধীনে ২০২৪-২০২৫ অর্থ বছরের নিবন্ধিত মৎসজীবীদের মাঝে উপকরণ Read more

অনলাইনে আয়কর রিটার্নে রেকর্ড গড়লো রাজশাহী অঞ্চল 
অনলাইনে আয়কর রিটার্নে রেকর্ড গড়লো রাজশাহী অঞ্চল 

রাজশাহী কর অঞ্চল ২০২৪-২৫ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের দিক থেকে রেকর্ড গড়েছে। এ বছর এক লাখের বেশি করদাতা অনলাইনে Read more

এলডিসি থেকে উত্তরণে দ্রুত ও সমন্বিত পদক্ষেপের আহ্বান ড. ইউনূসের
এলডিসি থেকে উত্তরণে দ্রুত ও সমন্বিত পদক্ষেপের আহ্বান ড. ইউনূসের

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের মসৃণ এবং সময়োপযোগী উত্তরণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে Read more

জাকসুর নতুন ভিপি কে এই জিতু?
জাকসুর নতুন ভিপি কে এই জিতু?

দীর্ঘ প্রতিক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের নির্বাচনের ফলাফল পাওয়া গেছে। জাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন