চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া মাঠ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে স্থানীয় একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কায়েতপাড়া মাঠে কাজ করতে গিয়ে কৃষকরা ভুট্টা ক্ষেতে আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। খবরটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মরদেহ দেখতে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। খবর পেয়ে গ্রাম পুলিশসহ আলমডাঙ্গা থানা ও স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে ৩২ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ১০ জনের
বরিশালে ৩২ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ১০ জনের

বরিশালে মনোনয়ন বাছাইয়ের দ্বিতীয় দিনে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষনা করেছে রিটার্নিং কর্মকর্তা। এ ছাড়া বেশ কিছু অসঙ্গতি থাকায় Read more

গণঅধিকার পরিষদের সাথে ঐক্য নিয়ে যা বললেন সারজিস
গণঅধিকার পরিষদের সাথে ঐক্য নিয়ে যা বললেন সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের মধ্যে রাজনৈতিক ঐক্য গড়ার আলোচনা চলছে বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস Read more

অস্তিত্ব সংকটে সেন্টমার্টিনকে আগের অবস্থা ফেরাতে হবে: উপদেষ্টা রিজওয়ানা
অস্তিত্ব সংকটে সেন্টমার্টিনকে আগের অবস্থা ফেরাতে হবে: উপদেষ্টা রিজওয়ানা

সরকার সেন্টমার্টিনে পর্যটন ব্যবসা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বলে জানিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানি সম্পদ এবং তথ্য ও Read more

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পর্যটন খাত, মাথায় হাত ছোট উদ্যোক্তাদের
প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পর্যটন খাত, মাথায় হাত ছোট উদ্যোক্তাদের

টানা ভারী বৃষ্টি ও ঝড়ো আবহাওয়ার কারণে কক্সবাজারে পর্যটন খাতে নেমে এসেছে স্থবিরতা। বছরের অন্যান্য সময় যেখানে সৈকতাঞ্চল পর্যটকে মুখর Read more

সুপার ফোরে যাওয়ার আশা এখনো দেখছেন নান্নু
সুপার ফোরে যাওয়ার আশা এখনো দেখছেন নান্নু

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক ও অধিনায়ক মিনহাজুল আবেদীন Read more

আলফাডাঙ্গায় মাদকসেবিকে ভ্রাম্যমাণ আদালতে চার মাসের কারাদণ্ড
আলফাডাঙ্গায় মাদকসেবিকে ভ্রাম্যমাণ আদালতে চার মাসের কারাদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সেবনের অপরাধে মো. আল-আমিন মোল্যা (২৬) নামে এক মাদকসেবিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন