অক্টোবরে চীন সফরে যাওয়ার কথা ছিল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের। তবে শেষ পর্যন্ত সেই সফর বাতিল করা হয়েছে। দেশটির ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, চীনের বদলে যুক্তরাষ্ট্রে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচে অংশ নিতে আর্জেন্টিনা দল সেপ্টেম্বরে খেলবে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে। এরপর ইকুয়েডর ম্যাচ শেষে সরাসরি যুক্তরাষ্ট্রে উড়াল দেবে দলটি।প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের শিকাগোর সোলজার ফিল্ডে ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা-মেক্সিকো প্রীতি ম্যাচ। ২০২২ বিশ্বকাপে দুই দল একই গ্রুপে ছিল, যেখানে আর্জেন্টিনা ২-০ গোলে জয় পেয়েছিল। সেই ম্যাচে গোল করেছিলেন লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজ।আর্জেন্টিনার আরেকটি সংবাদমাধ্যম ক্লারিন জানায়, চীন সফর আর্থিকভাবে লাভজনক হলেও, ইউরোপ ও আমেরিকায় খেলা আর্জেন্টাইন খেলোয়াড়দের জন্য ছিল ক্লান্তিকর। এই কারণেই কোচ লিওনেল স্কালোনি ও ফুটবল ফেডারেশন সভাপতি ক্লদিও তাপিয়া যৌথভাবে সফর বাতিলের সিদ্ধান্ত নেন।চীনের জায়গায় যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজনের পাশাপাশি নভেম্বরেও একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এবার গন্তব্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা। দেশটির স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে এই ম্যাচটি আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন অ্যাঙ্গোলান ফুটবল ফেডারেশনের সভাপতি ফের্নান্দো আলভেস সিমোয়েস। ম্যাচে লিওনেল মেসি থাকার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।এদিকে, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আরও একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। তবে সেই ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা ফাঁকা করে ‘মানবিক শহর’ করার ঘোষণা দিল ইসরাইল
গাজা ফাঁকা করে ‘মানবিক শহর’ করার ঘোষণা দিল ইসরাইল

গাজার জনগণকে সরিয়ে একটি ‘মানবিক শহর’ গড়তে সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।বুধবার (০৯ জুলাই) এক প্রতিবেদনে Read more

ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকাসহ ১২ জেলায়
ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকাসহ ১২ জেলায়

ঢাকাসহ দেশের ১২ জেলায় ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার (২ মে) রাত ১টা পর্যন্ত দেশের Read more

ধামইরহাটে মুক্তিযোদ্ধাদের কম্বল প্রদান
ধামইরহাটে মুক্তিযোদ্ধাদের কম্বল প্রদান

নওগাঁর ধামইরহাট উপজেলায় ৮৫জন বীর মুক্তিযোদ্ধা এবং ৩৬জন শীতার্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের কম্বল প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় Read more

খালেদা জিয়ার জানাজা উপলক্ষ্যে চলবে অতিরিক্ত মেট্রোট্রেন
খালেদা জিয়ার জানাজা উপলক্ষ্যে চলবে অতিরিক্ত মেট্রোট্রেন

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা উপলক্ষ্যে অতিরিক্ত মেট্রোট্রেন চলানোর ঘোষণা দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন