চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে অস্বাভাবিক ভারী বৃষ্টিতে ভয়াবহ ভূমিধসে অন্তত ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৮ জন নিখোঁজ রয়েছেন।সোমবার (২৮ জুলাই) চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, চেংদে শহরের কাছে একটি গ্রামে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের এ ঘটনা ঘটে।বেইজিংয়ের উপশহর মিয়ুন এলাকায় টানা বৃষ্টির কারণে হঠাৎ বন্যা ও ভূমিধস দেখা দিলে সেখান থেকে অন্তত ৪,৪০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সিসিটিভি জানায়, ওই অঞ্চলের বহু গ্রামে এই দুর্যোগের প্রভাব পড়েছে।চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, মিয়ুনের রাস্তাগুলো পানিতে ডুবে গেছে, যেখানে গাড়ি ও ট্রাক পানিতে ভেসে বেড়াচ্ছে এবং আবাসিক ভবনগুলোও প্লাবিত হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে ১০ হাজারেরও বেশি মানুষ।চীনের উত্তরাঞ্চল, বিশেষ করে সাধারণত শুষ্ক জলবায়ুর এলাকা হিসেবে পরিচিত অঞ্চলগুলো সাম্প্রতিক বছরগুলোতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের মুখোমুখি হচ্ছে, যার ফলে বন্যার ঝুঁকিতে রয়েছে ঘনবসতিপূর্ণ শহরগুলো, এমনকি রাজধানী বেইজিংও।কিছু বিজ্ঞানী এই অতিবৃষ্টির প্রবণতাকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত করছেন।চীনের কেন্দ্রীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বলছে, আগামী তিন দিন উত্তরাঞ্চলজুড়ে ভারী বর্ষণ অব্যাহত থাকবে। জলসম্পদ মন্ত্রণালয় বন্যা প্রবণ ১১টি প্রদেশ ও অঞ্চলে লক্ষ্যভিত্তিক সতর্কতা জারি করেছে।রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া জানিয়েছে, সোমবার বেইজিং সর্বোচ্চ মাত্রার বন্যা সতর্কতা জারি করেছে। হেবেই প্রদেশে ‘গুরুতর’ বন্যা পরিস্থিতি পরিদর্শনে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ একটি বিশেষ দল পাঠিয়েছে।এছাড়া শানশি প্রদেশেও ব্যাপক বৃষ্টিপাতে সড়ক পানিতে ডুবে গেছে এবং ফসল ও গাছপালা প্লাবিত হয়েছে বলে রাজ্য গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে। ঐতিহাসিক শহর শিয়ান অবস্থিত এই প্রদেশেও তাৎক্ষণিক বন্যার ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে যা জানাল বিসিসিআই
মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে যা জানাল বিসিসিআই

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে একমাত্র বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে Read more

জাটকা ধরতে গিয়ে ইলিশ ধ্বংস হয়েছে : উপদেষ্টা ফরিদা আখতা
জাটকা ধরতে গিয়ে ইলিশ ধ্বংস হয়েছে : উপদেষ্টা ফরিদা আখতা

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, 'জাটকা ধরতে গিয়ে তারা ইলিশ ধ্বংস করে দিয়েছে।' এছাড়া ইলিশের রাস্তাগুলো Read more

খুবি শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকীর দাফন সম্পন্ন
খুবি শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকীর দাফন সম্পন্ন

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকীর মরদেহ তার গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামে পারিবারিক কবরস্থানে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) Read more

নাগরপুরে ঝুঁকিপূর্ণ সেতু, ভোগান্তিতে শিক্ষার্থীরা
নাগরপুরে ঝুঁকিপূর্ণ সেতু, ভোগান্তিতে শিক্ষার্থীরা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের মেঘনা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র সেতুটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বহু বছর Read more

চ্যাম্পিয়নস লিগ রানার্স আপদের থামিয়ে দিল ব্রাজিলের ফ্লুমিনেন্স
চ্যাম্পিয়নস লিগ রানার্স আপদের থামিয়ে দিল ব্রাজিলের ফ্লুমিনেন্স

কাগজে-কলমে ‘ফেভারিটের তকমা’ নিয়েই ক্লাব বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল ইন্টার মিলান। ইউরোপের নামকরা ক্লাব, দলে তারকাও কম নেই। গত কয়েকদিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন