দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া এই দাবানলে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন। আগুনের বিস্তার ঠেকাতে দুই অঞ্চলে জরুরি অবস্থা ও বিপর্যয় পরিস্থিতি ঘোষণা করেছে সরকার। ভয়াবহ দাবানলের তাণ্ডবে ইতোমধ্যে ৫০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন এবং শত শত বাড়িঘর পুড়ে গেছে। এখন পর্যন্ত দুই অঞ্চলের ৫০ হাজার একর এলাকা আগুনে পুড়ে গেছে। দেশটির দক্ষিণাঞ্চলে একযোগে সক্রিয় রয়েছে অন্তত দুই ডজন আগুন। খবর আল জাজিরা ও বিবিসি রোববার প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেন, এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, তবে আমরা নিশ্চিত, এই সংখ্যা আরও বাড়বে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তিনি নতুন করে রাত্রিকালীন কারফিউও জারি করেছেন। এর আগে নিরাপত্তামন্ত্রী লুইস কর্দেরো এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, বায়োবিও ও নুবলে অঞ্চলে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।চিলির রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বায়োবিও ও নুবলে অঞ্চলেই দাবানলের প্রভাব সবচেয়ে ভয়াবহ। রোববারই এই দুই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট বোরিক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, আগুন নিয়ন্ত্রণে ‘সব ধরনের সম্পদ প্রস্তুত রাখা হয়েছে’। এই ঘোষণার ফলে সেনাবাহিনীও আগুন নেভানোর কাজে যুক্ত হতে পেরেছে।কর্তৃপক্ষ জানিয়েছে, বায়োবিও অঞ্চলের পেনকো ও লিরকেন শহর থেকে সবচেয়ে বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। এই দুই শহরের মোট জনসংখ্যা প্রায় ৬০ হাজার। স্বরাষ্ট্রমন্ত্রী আলভারো এলিজালদে বলেন, আগামী কয়েক দিনে প্রতিকূল আবহাওয়া বিশেষ করে অতিরিক্ত তাপমাত্রা আগুন নেভানোর কাজ আরও কঠিন করে তুলবে। তিনি বলেন, ‘আমরা এক জটিল পরিস্থিতির মুখোমুখি হয়েছি।’এদিকে বায়োবিও ও নুবলে অঞ্চলে এখন পর্যন্ত প্রায় ৮৫ বর্গকিলোমিটার এলাকা আগুনে পুড়ে গেছে। এতে করে ব্যাপকভাবে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। এখন পর্যন্ত অন্তত ২৫০টি বাড়িঘর ধ্বংস হয়েছে।পৃথক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্থানীয় গণমাধ্যমে রাস্তায় পড়ে থাকা পুড়ে যাওয়া গাড়ির ছবি প্রকাশিত হয়েছে। দীর্ঘমেয়াদি খরার কারণে সাম্প্রতিক বছরগুলোতে চিলিতে একের পর এক ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। চিলির বন বিভাগ কনাফ জানিয়েছে, রোববার সারা দেশে মোট ২৪টি আগুনের সঙ্গে লড়াই করছিল দমকল বাহিনী। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ আগুনগুলো নুবলে ও বায়োবিও অঞ্চলে।স্থানীয় গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, এখন পর্যন্ত এই দুই অঞ্চলে প্রায় ২০ হাজার হেক্টর (৫০ হাজার একর) এলাকা আগুনে পুড়ে গেছে। প্রবল বাতাস ও গ্রীষ্মকালীন তাপমাত্রা আগুনের বিস্তার আরও বাড়িয়ে দিয়েছে এবং আগুন নেভানোর কাজে বাধা সৃষ্টি করছে।এমন অবস্থায় চিলির বড় একটি অংশে তাপপ্রবাহ-সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে। আগামী দুই দিনে সান্তিয়াগো থেকে বায়োবিও পর্যন্ত তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ-মধ্য চিলি বারবার ভয়াবহ দাবানলের কবলে পড়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে একযোগে শুরু হওয়া দাবানলে ১৩০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। তখন প্রেসিডেন্ট বোরিক বলেছিলেন, ২০১০ সালের ভূমিকম্পের পর এটিই চিলির সবচেয়ে বড় ট্র্যাজেডি। ওই ভূমিকম্পে অন্তত ৫০০ মানুষ মারা গিয়েছিলেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তালতলীতে শত্রুতার জেরে কৃষাণীর সবজি গাছ উপড়ে ফেলল প্রতিপক্ষ
তালতলীতে শত্রুতার জেরে কৃষাণীর সবজি গাছ উপড়ে ফেলল প্রতিপক্ষ

বরগুনার তালতলীতে পূর্ব শত্রুতার জেরে এক কৃষাণীর ১ একর জমির সবজি গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে মো. আবুল বাশার নামে Read more

চকরিয়ায় দেশীয় বন্দুক ও কার্তুজসহ গ্রেফতার ১
চকরিয়ায় দেশীয় বন্দুক ও কার্তুজসহ গ্রেফতার ১

কক্সবাজারের চকরিয়ায় দেশীয় তৈরি একনলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় Read more

লগি-বৈঠা হত্যাকাণ্ডের বিচার ও ফ্যাসিবাদী দল নিষিদ্ধের দাবি জামায়াতের
লগি-বৈঠা হত্যাকাণ্ডের বিচার ও ফ্যাসিবাদী দল নিষিদ্ধের দাবি জামায়াতের

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত তথাকথিত ‘লগি-বৈঠা হত্যাকাণ্ড’-এর বিচার ও আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটভুক্ত রাজনৈতিক দলগুলোকে ‘ফ্যাসিবাদী’ Read more

নরসিংদীতে রহস্যজনক দম্পতির মৃত্যু: তদন্তে পুলিশ, জনমনে প্রশ্ন
নরসিংদীতে রহস্যজনক দম্পতির মৃত্যু: তদন্তে পুলিশ, জনমনে প্রশ্ন

নরসিংদীতে ১২ ঘন্টার মধ্যে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় জনমনে ধোয়াশার সৃষ্টি হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে মাধবদী থানাধীন শেখেরচর-বাবুরহাট বাজারের Read more

স্বৈরাচারী হাসিনা কখনো ফিরতে পারবে না: জামায়াতের হেলাল
স্বৈরাচারী হাসিনা কখনো ফিরতে পারবে না: জামায়াতের হেলাল

পৃথিবীর কোথাও কোন পতিত স্বৈরাচার কখনো ফিরে আসতে পারেনি, হাসিনাও পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি Read more

আল্লাহ খালেদা জিয়াকে জান্নাতের মেহমান বানিয়ে নিন: আজহারী
আল্লাহ খালেদা জিয়াকে জান্নাতের মেহমান বানিয়ে নিন: আজহারী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ মিজানুর রহমান আজহারী।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন