পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিরোধক অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। গত কয়েক মাস ধরে এ সংকট চললেও সমাধানে কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। টাকা দিয়েও উপজেলার কোনো ফার্মেসিতে এই ভ্যাকসিন মিলছে না। এতে উপজেলার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও হতাশা বিরাজ করছে।স্থানীয়রা জানান, কুকুর বা বিড়ালের কামড়ের পর দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিচ্ছেন যে তাদের কাছে কোনো অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন নেই। এরপর তারা প্রেসক্রিপশন দিয়ে বাইরের ফার্মেসি থেকে কিনে নিতে বলছেন। কিন্তু বাইরের কোনো ফার্মেসিতেই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। ফার্মেসিগুলো জানাচ্ছে, কোম্পানির সাপ্লাই নেই। এমন পরিস্থিতিতে কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত ব্যক্তিরা চরম আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।ভুক্তভোগী জুয়েল নামের এক অভিভাবক জানান, গত সপ্তাহে তার পাঁচ বছরের মেয়েকে কুকুর কামড় দেয়। তিনি সঙ্গে সঙ্গে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তৃপক্ষ জানায়, সেখানে কোনো অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন নেই। এরপর পুরো চাটমোহর উপজেলায় ফার্মেসিতে খোঁজ করেও একটি ভ্যাকসিন পাননি। পরে এক আত্মীয়ের মাধ্যমে নাটোরের গুরুদাসপুর থেকে চারটি ভ্যাকসিন সংগ্রহ করেন।অপর এক অভিভাবক জানান, পাঁচ দিন আগে তার মেয়েকে বিড়াল কামড়িয়েছে। চাটমোহর উপজেলা ও পাবনা শহরের বিভিন্ন ফার্মেসিতে খোঁজ করেও কোথাও এক পিস ভ্যাকসিন পাওয়া যায়নি। তিনি বর্তমানে মেয়েকে নিয়ে চরম আতঙ্কে রয়েছেন।এ বিষয়ে পলাশ ফার্মেসির মালিক মাহবুবুল আলম জানান, বেশ কিছুদিন ধরে কোনো কোম্পানি অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন সরবরাহ করছে না। ফলে অনেক মানুষকে আমরা ভ্যাকসিন দিতে পারছি না। তারা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।এ বিষয়ে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক (আরএমও) ডা. মো. হুমায়ূন কবির বলেন, বর্তমানে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন নেই। কিছুদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পৌরসভার সহযোগিতায় ৩০০ পিস ভ্যাকসিন সরবরাহ করা হয়েছিল, সেগুলোও শেষ হয়ে গেছে। তবে যতটুকু জানা গেছে, খুব শিগগিরই স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন সরবরাহের ব্যবস্থা করা হবে। দ্রুতই এ সমস্যার সমাধান হবে বলে আশা করছি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গৌরনদীতে ঘুম ভাঙলেই চুরির খবর
গৌরনদীতে ঘুম ভাঙলেই চুরির খবর

বরিশালের গৌরনদীতে প্রতিনিয়ত ঘুম ভাঙলেই শোনা যাচ্ছে চুরির খবর। একাধিক চুরি হলেও চুরি হওয়া মালামাল উদ্ধার ও চোর গ্রেপ্তার না Read more

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নিয়ে ইসিতে ডিসির চিঠি
ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নিয়ে ইসিতে ডিসির চিঠি

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে আন্দোলন অব্যাহত রয়েছে। এ অবস্থায় ফরিদপুরের জেলা Read more

খালেদা জিয়া যেভাবে বদলে দিয়েছিলেন রাজনৈতিক নেতার সাজপোশাকের ধারণা
খালেদা জিয়া যেভাবে বদলে দিয়েছিলেন রাজনৈতিক নেতার সাজপোশাকের ধারণা

পরনে শিফন শাড়ি, আঁকা ভ্রু, চোখে বড় সানগ্লাস- নিজের ব্যক্তিত্বের সাথে মিলিয়ে জনপরিসরে এভাবেই দেখা যেত প্রয়াত বিএনপি চেয়ারপার্সন খালেদা Read more

বকশীগঞ্জে ওলামা দলের সভাপতি বহিস্কার
বকশীগঞ্জে ওলামা দলের সভাপতি বহিস্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নাশকতা মুলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা হামিদুর রহমানকে Read more

কালকিনিতে নববর্ষ উপলক্ষে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
কালকিনিতে নববর্ষ উপলক্ষে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

মাদারীপুরের কালকিনিতে নববর্ষ ১৪৩২ উপলক্ষে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। যা শুধু এই  পহেলা বৈশাখকে কেন্দ্র করে করা হয়েছে। এক সময়ে ঘুড়ি Read more

কাশ্মিরে ‘ইসরায়েলি কায়দায়’ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ভারতীয় সেনারা
কাশ্মিরে ‘ইসরায়েলি কায়দায়’ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ভারতীয় সেনারা

জম্মু-কাশ্মিরে গত ২২ এপ্রিল ২৬ জনকে হত্যা করে বন্দুকধারীরা। এ হামলার পর নিজেদের নিয়ন্ত্রিত কাশ্মিরে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ভারতীয় সেনারা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন