চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নিচ্ছে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। ফলে সংগঠনটির পক্ষ থেকে কোনো প্যানেল থাকছে না। তবে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, চাইলে স্বতন্ত্রভাবে প্রার্থী হতে পারবেন যে কেউ।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাগছাসের চবি শাখার সদস্য সচিব আল মাশনূন।তিনি বলেন, ‘আমরা রাজনৈতিকভাবে চাকসুতে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে কোনো প্রার্থী চাইলে এককভাবে অংশ নিতে পারেন। এই সিদ্ধান্তের কারণ তিনি পরবর্তীতে জানাবেন বলে উল্লেখ করেন।’এ দিকে আজ শেষ হচ্ছে চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি। সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অস্থায়ী নির্বাচন কমিশন কার্যালয় থেকে ফরম বিক্রি শুরু হয়। আজ রাত ১০টা পর্যন্ত চলবে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম।চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৬টি এবং প্রতিটি হল সংসদের ১৬টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪ জন। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরায় আওয়ামী লীগের একাধিক মিছিল, ককটেলসহ আটক ৮
উত্তরায় আওয়ামী লীগের একাধিক মিছিল, ককটেলসহ আটক ৮

রাজধানীর উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের একাধিক বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব মিছিল থেকে অবিস্ফোরিত দু’টি Read more

ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামসহ ৪ যুবক গ্রেফতার
ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামসহ ৪ যুবক গ্রেফতার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (২৭ জুলাই) রাতে উপজেলার Read more

‘আমি নোবেল না পেলে সেটা হবে আমেরিকার জন্য অপমান’
‘আমি নোবেল না পেলে সেটা হবে আমেরিকার জন্য অপমান’

নিজেকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়া হলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি Read more

রাজশাহীতে জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা
রাজশাহীতে জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা

রাজশাহী মহানগরে মো. শান্ত নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর রাজপাড়া থানার Read more

ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা
ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।শুভেচ্ছা বার্তায় মোদি বলেন, মাননীয়, ঈদ Read more

শসা চুরির জেরে সংঘর্ষ, আহত ২৭
শসা চুরির জেরে সংঘর্ষ, আহত ২৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি থেকে শসা চুরিকে কেন্দ্র করে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের অন্তত ২০ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন