মাদারীপুরে ইজারার নামে চাঁদাবাজীর প্রতিবাদে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন। শনিবার বিকেলে শিবচর পৌর মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ  সময় বিএনপির নাম ব্যবহার করে সন্ত্রাসী ও চাঁদাবাজীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন যুব দলের নেতাকর্মীরা ।এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব প্রার্থী রাসেল মোল্লা, পৌর যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী শাহিন গোমস্তা, যুবদল নেতা জসিম মৃধা,শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক খোকন কাজী ,মাদারীপুর জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অনিক শেখসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে রাসেল মোল্লা বলেন, শেখপুর হাটের ইজারার মেয়াদ থাকতেও নতুন ইজারাদার হিসেবে রোমান ফকির হাটের ইজারা পেয়ে সরকারের কোষাগারে টাকা জমা না দিয়েই তিনি ১লা বৈশাখ এর ২ মাস আগে থেকেই বাজারের ক্ষুদ্র্র ব্যবসায়ীদের কাছে দলের নাম ভাঙ্গিয়ে ও দলীয় ক্ষমতার প্রভাব দেখিয়ে তার আজ্ঞাবহ লোকজন দিয়ে বিগত বছরের তুলনায় অতিরিক্ত খাজনার নামে চাঁদা দাবী করেন। এর কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাব-মূর্তি চরম ভাবে ক্ষুন্ন হয়। বাঁশকান্দি ইউনিয়নের সবচেয়ে বড় শেখপুর হাট, শিবচর উপজেলা বিএনপির নেতা ইয়াজ্জেম হোসেন রোমানের নামে নতুন ইজারা ১৪৩২ বাংলা সালের জন্য নেওয়া হয়। সরকারের কোষাগারে ধার্য্যকৃত টাকা জমা না দিয়েই খাজনার নামে চাঁদা আদায় শুরু করে, গত ২৮/০২/২০২৫ ইং তারিখে রোমান ফকির তার লোকজন দিয়ে বাজারের ৭টি মুরগীর দোকানে ৬-৭ লক্ষ টাকা ইজারা নামে চাঁদা দাবী করেন। যার কারনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি চরম ভাবে ক্ষুন্ন হয়। এসব ঘটনার প্রতিবাদ করায় গত মার্চ মাসের শুরুতে আমার নামে রোমান ফকিরের নিজস্ব লোক ও বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই শেখপুর হাটের খাজনা আদায়কারী এই কালাম সিপাই আমার বিরুদ্ধে মাদারীপুর বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হয়রানী মূলক মামলা দায়ের করেন। ইতি মধ্যে মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব এই ঘটনার অনুসন্ধান করে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত খাজনার নামে চাঁদা দাবীর ঘটনার সত্যতা পায়। এ বিষয়ে ঢাকা জজ কোর্ট থেকে একটি লিগাল নোটিশ প্রদান করা হয় উপজেলা প্রশাসনকে। রোমান ফকিরের মত একজন বিএনপির নেতা কিভাবে ফ্যাসিস্ট সরকারের আমলে সুযোগ সুবিধা নেওয়া লোক দিয়ে আবারও সময়ের আগে খাজনার নামে চাঁদাবাজি করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাঁশকান্দি ইউনিয়ন ও শিবচর উপজেলার বিএনপি নেতা কর্মিসহ জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে  একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতা- কর্মীরা।অভিযোগ অস্বীকার করে ইজ্জাম হোসেন রোমান বলেন, তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তিনি অবগত নন। তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সত্য নয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের এশিয়া সফরের আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া
ট্রাম্পের এশিয়া সফরের আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

উত্তর কোরিয়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের Read more

সাম্য হত্যাকান্ডে ইবি ছাত্রদলের প্রতিবাদ 
সাম্য হত্যাকান্ডে ইবি ছাত্রদলের প্রতিবাদ 

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং শিক্ষা ও গবেষণা Read more

ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাস
ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাস

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার একটি বিল ইসরায়েলের পার্লামেন্টে প্রথম ধাপে পাস হয়েছে। বিলটি পূর্ণাঙ্গভাবে পাস Read more

ভাঙ্গুড়ায় রেলস্টেশনে ঢাকামুখী ট্রেনে যাত্রীদের উপচেপড়া ভিড়
ভাঙ্গুড়ায় রেলস্টেশনে ঢাকামুখী ট্রেনে যাত্রীদের উপচেপড়া ভিড়

প্রিয়জনের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে ঢাকা ছেড়েছিলেন লাখো মানুষ। দেখতে দেখতে ঈদের ছুটির বেশ কয়েকদিন শেষ হয়ে গেছে। এখন Read more

নওগাঁয় অপহরণ মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড
নওগাঁয় অপহরণ মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

নওগাঁর বদলগাছীতে এক কিশোরীকে অপহরণ মামলায় উজ্জল হোসেন (৩২) নামে এক যুবককে চৌদ্দ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে Read more

লোহাগড়ায় পূর্ব শত্রুতার জের হত্যা, গ্রেফতার ১
লোহাগড়ায় পূর্ব শত্রুতার জের হত্যা, গ্রেফতার ১

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের সালমান খন্দকার (২৪) হত্যার ঘটনার মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যাক্তির নাম মসিয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন