শেরপুর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হোসেন আলীকে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৩ জুলাই) দুপুরে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, চাঁদাবাজির সুস্পষ্ট অভিযোগে শেরপুর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হোসেন আলীকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ আদেশ কার্যকর করেছেন বলে জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।এছাড়া তার বিরুদ্ধে দলীয় পরিচয় ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া মাত্রই কোনো রূপ শৈথিল্য না দেখিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে কলেজ শিক্ষকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ
কালিয়াকৈরে কলেজ শিক্ষকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ

গাজীপুরের কালিয়াকৈর সরকারি কলেজের তিনজন শিক্ষকের বিরুদ্ধে দায়ের করার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রনেতারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।রবিবার (২৯ Read more

এবার সামরিক ঘাঁটিতে ইরানি হামলার বিষয়টি স্বীকার করল ইসরাইল
এবার সামরিক ঘাঁটিতে ইরানি হামলার বিষয়টি স্বীকার করল ইসরাইল

নিজেদের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনীর এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরানের Read more

নির্বাচনের জন্য নেওয়া টাকা ফেরত দেবেন তাসনিম জারা
নির্বাচনের জন্য নেওয়া টাকা ফেরত দেবেন তাসনিম জারা

নির্বাচনের জন্য বিকাশে নেওয়া টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা।শনিবার (২৭ ডিসেম্বর) তিনি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসের Read more

ঢাকায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
ঢাকায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন।রবিবার (২৫ মে) দিবাগত Read more

বিএনপির প্রার্থী তালিকায় নাম নেই রিজভীর
বিএনপির প্রার্থী তালিকায় নাম নেই রিজভীর

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (০৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে Read more

ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করলো যুক্তরাষ্ট্র
ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করলো যুক্তরাষ্ট্র

ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য শিথিল করেছে যুক্তরাষ্ট্র। তবে এটি শুধুমাত্র সাগরে থাকা তেলের ওপর কার্যকর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন