নাটোরের চলন্ত ট্রেন থেকে মাথা বের করতেই ওভারব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত পরিচয়ে (৪৫) এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এলাকাবাসী ও মাধনগর রেলওয়ে স্টেশন কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বুড়িমারিগামী ‘বুড়িমারি এক্সপ্রেস’ ট্রেনের দরজার বাইরে মাথা বের করে দেখছিলেন অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি। এ সময় অসতর্কতাবশত মাধনগর স্টেশনের ওভারব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে সেখানে পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।মাধনগর রেলস্টেশনের কতব্যরত স্টেশন মাস্টার মোঃ উজ্জল আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে বুড়িমারিগামী ‘বুড়িমারি এক্সপ্রেস’ ট্রেনের দরজার বাইরে মাথা বের দেখছিলেন ওই ব্যক্তি। এ সময় অসতর্কতাবশত মাধনগর স্টেশনের ওভার ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে সেখানে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিপিএলের ঢাকা পর্ব শুরু আজ
বিপিএলের ঢাকা পর্ব শুরু আজ

বিপিএলের ঢাকা পর্ব আজ শুরু হচ্ছে। দুপুর ১টায় প্রথম ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। আর সন্ধ্যা ৬টায় Read more

যশোরে বড়শিতে ধরা পড়ল ১৬ কেজি ওজনের পাঙ্গাস
যশোরে বড়শিতে ধরা পড়ল ১৬ কেজি ওজনের পাঙ্গাস

যশোরের শার্শা সীমান্তের ইছামতি নদীতে বড়শির টানে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের এক বিশাল পাঙ্গাস মাছ। উপজেলার অগ্রভুলোট গ্রামের দুই Read more

ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি কার্যকর করল ইরান
ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি কার্যকর করল ইরান

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রবিবার (১৯ অক্টোবর) দেশটির বিচার বিভাগ পরিচালিত সংবাদমাধ্যম মিজান নিউজের Read more

উন্নত ভালুকা গঠনে সবার সহযোগিতা চান ইউএনও মাহমুদ
উন্নত ভালুকা গঠনে সবার সহযোগিতা চান ইউএনও মাহমুদ

ভালুকা উপজেলাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রূপে গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি সকল মহলের সম্মিলিত উদ্যোগে চলমান কার্যক্রম ইতোমধ্যেই ব্যাপক Read more

ইতিহাস গড়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে বাংলাদেশ
ইতিহাস গড়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে বাংলাদেশ

বাংলাদেশের নারী ফুটবলাররা একের পর এক ইতিহাস গড়ছেন। গত মাসে ঋতুপর্ণারা প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। এবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন