সরকারি চাকরিজীবীদের জন্য সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ছুটির পাশাপাশি রয়েছে ঐচ্ছিক ছুটির সুযোগ। যদিও নামমাত্র ‘ঐচ্ছিক’, বাস্তবে এটি নির্দিষ্ট নিয়ম ও অনুমোদনের মাধ্যমে গ্রহণ করা যায়। ধর্মীয় পর্ব অনুযায়ী সরকারি কর্মচারীরা বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারেন।জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, প্রতি বছর নিজ ধর্ম অনুযায়ী ছুটি নেওয়ার দিনগুলো বাৎসরিক ছুটির পঞ্জিতে নির্ধারিত থাকে।ঐচ্ছিক ছুটি গ্রহণের জন্য বছরের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। সাধারণ ছুটি কিংবা সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে এ ছুটি নেওয়ার সুযোগও থাকে।চলতি অক্টোবর মাসে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মচারীরা পাচ্ছেন টানা ছুটির সুবর্ণ সুযোগ। ২০ অক্টোবর সোমবার হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী শ্যামা পূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটি নেওয়া যাবে।এই দিনটি সোমবার, যার আগে রয়েছে ১৯ অক্টোবর রোববার কর্মদিবস এবং তার আগে ১৭ অক্টোবর শুক্রবার ও ১৮ অক্টোবর শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি। সেক্ষেত্রে, যারা ২০ অক্টোবর সোমবার ঐচ্ছিক ছুটি নেবেন এবং সঙ্গে ১৯ অক্টোবর রোববার ১ দিনের ছুটি নিতে পারবেন; তারা ১৭, ১৮, ১৯ ও ২০ অক্টোবর টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কৃষকের জমি আত্মসাতের অভিযোগ সোনালীর বিরুদ্ধে
কৃষকের জমি আত্মসাতের অভিযোগ সোনালীর বিরুদ্ধে

মহারাষ্ট্রের পুণেতে জমি সংক্রান্ত এক বিতর্ক ঘিরে ফের শিরোনামে বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রে। অভিযোগ উঠেছে, জালিয়াতির মাধ্যমে এক গরিব কৃষকের Read more

সংবাদ সম্মেলনে এনসিপির ৪ নেতার পদত্যাগ
সংবাদ সম্মেলনে এনসিপির ৪ নেতার পদত্যাগ

মাদারীপুরের শিবচর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটি থেকে চার নেতা একযোগে পদত্যাগ করেছেন। শনিবার (৯ আগস্ট) বিকেলে শিবচর Read more

পানির স্রোতের চাপে ভেঙ্গে পড়ল নির্মাণাধীন সেতুর রোড ডাইভারশন
পানির স্রোতের চাপে ভেঙ্গে পড়ল নির্মাণাধীন সেতুর রোড ডাইভারশন

রাজবাড়ীর পাংশায় পানির স্রোতে ভেঙে গেছে একটি নির্মাণাধীন সেতুর ডাইভারশন রোড।শুক্রবার (১৮এপ্রিল) বিকালে উপজেলার সরিষা ইউনিয়নের বৃত্তিডাঙ্গা মোড় এলাকায় এ Read more

‘স্যার আমি গরীব মানুষ, টাকা কম নেন’
‘স্যার আমি গরীব মানুষ, টাকা কম নেন’

কক্সবাজারের চকরিয়া থানার সেকেন্ড অফিসার ফজলে রাব্বি ইশান-এর বিরুদ্ধে প্রকাশ্য ঘুষ বাণিজ্যের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, থানার ভেতরে নিজের Read more

শাহবাগে দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতার বিক্ষোভ চলছে
শাহবাগে দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতার বিক্ষোভ চলছে

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা। তবে সারা রাত অবস্থানের Read more

শাপলা প্রতীক আদায় করেই আগামী নির্বাচনে অংশ নেব: সারজিস
শাপলা প্রতীক আদায় করেই আগামী নির্বাচনে অংশ নেব: সারজিস

শাপলা প্রতীক আদায় করে নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন