পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ঘাটে ট্রলার ভেড়ানোর সময় নদীতে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলের নাম আল-আমিন (৩৫)। তিনি গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের বাসিন্দা। তার বাবার নাম শিরাজ খান। দুর্ঘটনাটি ঘটে সোমবার (২৩ জুন) সকাল ৯টার দিকে।স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচদিন আগে উত্তর চরমোন্তাজ গ্রামের আসাদুল প্যাদার মালিকানাধীন এমবি আসাদুল নামের একটি মাছ ধরার ট্রলার সমুদ্রে যায়। মাছ ধরা শেষে সোমবার সকালে ট্রলারটি চরমোন্তাজ ঘাটে পৌঁছায়। ঘাটে ভেড়ানোর সময় রশি দিয়ে ট্রলার বাঁধতে গিয়ে পন্টুনে পা পিছলে পড়ে যান জেলে আল-আমিন। এ সময় মাথায় আঘাত লেগে তিনি বুড়াগৌরাঙ্গ নদীতে পড়ে যান এবং মুহূর্তেই নিখোঁজ হন।নিখোঁজ জেলের সহকর্মীরা জানান, ঘটনার সঙ্গে সঙ্গেই তারা উদ্ধার তৎপরতা শুরু করেন, তবে কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনার পর থেকে চরমোন্তাজ ঘাট সংলগ্ন নদীর পাড়ে ভিড় করছেন নিখোঁজ জেলের স্বজন, সহকর্মী এবং স্থানীয় মানুষজন।এ বিষয়ে রাঙ্গাবালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম জানান, ‘নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও কোস্টগার্ডকে খবর দেওয়া হয়েছে। তারা এসে দ্রুত সময়ের মধ্যেই উদ্ধার অভিযান চালাবেন।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুলিয়ারচরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর
কুলিয়ারচরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছে।রবিবার (২২ মার্চ) রাতে কুলিয়ারচর Read more

শিশুদের সারাদিন উৎফুল্ল রাখবে যেসব অভ্যাসগুলো
শিশুদের সারাদিন উৎফুল্ল রাখবে যেসব অভ্যাসগুলো

শিশুদের কিছু শেখাতে চাইলে ছোট থেকেই অভ্যাস তৈরি করার চেষ্টা করুন। চেষ্টা করবেন শিশুদের এমন অভ্যাস তৈরি করতে যেন ব্যক্তিজীবনের Read more

প্রকৃতির আগুনলাল ভালোবাসা: কৃষ্ণচূড়া ফুল
প্রকৃতির আগুনলাল ভালোবাসা: কৃষ্ণচূড়া ফুল

গ্রীষ্মের খরতাপে পুড়তে থাকা প্রকৃতির মাঝে হঠাৎ এক আগুনলাল আবির্ভাব কৃষ্ণচূড়া। রাস্তার ধারে, স্কুল প্রাঙ্গণে কিংবা শহরের ব্যস্ত সড়কে, এ Read more

নেতানিয়াহুর ছেলে ও আরব রাজপরিবারের সদস্যদের আগে যুদ্ধে পাঠান: স্টিভ ব্যানন
নেতানিয়াহুর ছেলে ও আরব রাজপরিবারের সদস্যদের আগে যুদ্ধে পাঠান: স্টিভ ব্যানন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক প্রধান কৌশলী স্টিভ ব্যানন বলেছেন, ইরানে মার্কিন সেনা পাঠানোর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে Read more

বড় ভাইয়ের পর এবার ছোট ভাই খুন, আতঙ্কে পরিবার
বড় ভাইয়ের পর এবার ছোট ভাই খুন, আতঙ্কে পরিবার

যশোরের শীর্ষ সন্ত্রাসী ৩২ মামলার আসামি রমজান শেখ (৩৪) খুনের দেড় বছর পর খুন হয়েছেন ছোট ভাই সাগর শেখ (২৮)। Read more

বিজিবির বাধায় সীমান্তে সড়কের কাজ বন্ধ করল বিএসএফ
বিজিবির বাধায় সীমান্তে সড়কের কাজ বন্ধ করল বিএসএফ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোটাল সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক পাকা রাস্তা নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন