ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দবিরউদ্দিন প্রামানিকের ডাঙ্গী-টিলারচর এলাকার প্রায় ৩ শতাধিক পরিবারের হাজারখানেক মানুষের একমাত্র চলাচলের সেতুটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। উন্নয়নের এই যুগে এখনও মানুষকে পাটাতনের পায়ে হাঁটার সেতুর ওপর নির্ভর করতে হচ্ছে। কিন্তু নির্মাণের দুই বছরের মাথায়ই ব্রিজটির পাটাতন ভেঙে পড়তে শুরু করেছে, আর রেলিংগুলো মরিচা ধরে ভেঙে যাচ্ছে।বুধবার (২৭ আগস্ট ২০২৫) সরেজমিনে গিয়ে দেখা যায়, কোমলমতি স্কুল শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু পারাপার করছে। ইতিমধ্যেই সেতু থেকে শিশু ও বৃদ্ধ পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগে স্থানীয় সংসদ সদস্যের অর্থায়নে ভুবেনশ্বর নদের উপর ৫০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের পায়ে হাঁটার পাটাতনের সেতুটি নির্মাণ করা হয়। এর আগে এলাকাবাসী বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করত। বহুবার অনুরোধ করার পর অবশেষে এই সেতুটি নির্মাণ করা হলেও নিম্নমানের বালু, সিমেন্ট ও ইট ব্যবহারের কারণে মাত্র দুই বছরের মাথায় ভেঙে পড়তে শুরু করেছে। বর্তমানে প্রায় ৩টি স্থানে পাটাতন নেই, আর লোহার রেলিং মরিচা ধরে ধসে যাচ্ছে।তাদের অভিযোগ, দ্রুত সংস্কার বা নতুন করে স্থায়ী ব্রিজ নির্মাণ না হলে কোমলমতি শিক্ষার্থী, প্রবীণ ও সাধারণ মানুষের চলাচল চরমভাবে বিঘ্নিত হবে। একমাত্র বিকল্প উপায় হবে সাতড়ায়ে ভুবেনশ্বর নদী পার হওয়া, যা অত্যন্ত কষ্টসাধ্য।স্থানীয় বাসিন্দা সেক আবুল কালাম বলেন, ‘দুই বছরেই আমাদের ব্রিজটি ভেঙে চুরে গেছে। প্রতিদিন প্রায় দুই হাজার মানুষ এই সেতু দিয়ে যাতায়াত করে। এই ব্রিজটি আমাদের খুব দরকার। মেরামত বা পুনর্নির্মাণ না হলে আমাদের চলাফেরায় চরম অসুবিধা হবে।’সেক ইউসুফ নামে আরেক বাসিন্দা জানান, ‘আমাদের দুঃখ-দুর্দশার শেষ নেই। মাত্র দুই বছরেই ব্রিজটি ভেঙে গেছে। এখন প্রয়োজনীয় কোনো জিনিসপত্রও আমরা এই পথে আনতে পারি না।’স্থানীয় যুবক রাকিব হোসেন বলেন, ‘নিম্নমানের ইট-বালু-সিমেন্ট দিয়ে নির্মাণ করার কারণে ব্রিজটি দ্রুত ভেঙে গেছে। এটি কোনো স্থায়ী ব্রিজ নয়। আমরা চাই এখানে একটি স্থায়ী সেতু নির্মিত হোক। তাহলে আমরা রিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ যানবাহন নিয়ে সহজে চলাচল করতে পারব।’চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের সদস্য ছড়োয়ার হোসেন বলেন, ‘আমি একাধিকবার চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি। তিনি বলেছেন উপজেলা মিটিংয়ে বিষয়টি উল্লেখ করবেন। তবে করেছেন কিনা জানি না।’এ বিষয়ে চরভদ্রাসন ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান আজাদ খানকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনেও একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন বলেন, ‘এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য আমাকে কিছু জানাননি। জানালে আমি উপজেলা প্রকৌশলীসহ ঘটনাস্থল পরিদর্শন করব। যদি মেরামত সম্ভব হয় তাহলে ব্যবস্থা নেব, না হলে বিকল্প পরিকল্পনা করা হবে। ইউপি সদস্যের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিভক্তির আক্রোশ নয়, দেশপ্রেমের ঐক্য চাই: সিইউজে
বিভক্তির আক্রোশ নয়, দেশপ্রেমের ঐক্য চাই: সিইউজে

রাজনৈতিক বিভক্তিকে ঘিরে আক্রোশ নয়; আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দেশপ্রেমী শক্তিকে জাতীয় ঐক্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক Read more

Prank Casino Mobile – komplett guide för svenska spelare
Prank Casino Mobile – komplett guide för svenska spelare

Prank Casino Mobile – Så spelar du på mobilen i Sverige Vad är Prank Casino Mobile? Prank Casino har satsat Read more

প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৬৯ জন হাজি
প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৬৯ জন হাজি

সৌদি আরব থেকে পবিত্র হজ সম্পন্ন করে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৬৯ জন হাজি। মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টা ৫৪ Read more

শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড
শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড

আদালত অবমাননা করায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে, গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল Read more

সংস্কারের পক্ষে ‘‘হ্যাঁ’’ ভোট প্রচারণার বিষয়ে ব্যাখ্যা দিলো সরকার
সংস্কারের পক্ষে ‘‘হ্যাঁ’’ ভোট প্রচারণার বিষয়ে ব্যাখ্যা দিলো সরকার

জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নসংক্রান্ত আসন্ন গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রকাশ্য সমর্থনকে Read more

যশোরে ডায়রিয়ায় নারীর মৃত্যু, আক্রান্ত ১১
যশোরে ডায়রিয়ায় নারীর মৃত্যু, আক্রান্ত ১১

যশোরের বাঘারপাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নার্গিস খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ওই পরিবারের আরও ১১ সদস্য আক্রান্ত হয়েছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন