চট্টগ্রাম বন্দরের জলসীমায় একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী জাহাজ পৌঁছেছে।বৃহস্পতিবার (০৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এ তথ্য জানায়।জানা যায়, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দ্রুত তেল খালাসের কার্যক্রম শুরু হবে। এ জন্য আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি কারিগরি প্রস্তুতিও সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।জ্বালানি তেল খালাস কার্যক্রম তদারকিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্দরে উপস্থিত থাকবেন। সংস্থাটির কর্মকর্তারা জানান, এই চালান দেশের ডিজেলের মজুদ বাড়াতে সহায়তা করবে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ভূমিকা রাখবে।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, জাহাজ থেকে নমুনা সংগ্রহ করে ল্যাব পরীক্ষার পরপরই খালাস কার্যক্রম শুরু করা হবে। দ্রুত খালাস নিশ্চিত করতে বন্দর কর্তৃপক্ষ ও বিপিসি সমন্বিতভাবে কাজ করছে।বিপিসি সূত্রে আরও জানা যায়, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে যে চাপ তৈরি হয়েছে, তা সামাল দিতে নিয়মিতভাবে এ ধরনের আমদানি কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
বরিশালে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

জাটকা রক্ষা অভিযানের অংশ হিসেবে বরিশালের হিজলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে দিনব্যাপী অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য Read more

বৃষ্টিতে থমকে গেছে পটুয়াখালী, নদীবন্দরে জারি ৩ নম্বর সংকেত
বৃষ্টিতে থমকে গেছে পটুয়াখালী, নদীবন্দরে জারি ৩ নম্বর সংকেত

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পটুয়াখালীতে অতিভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। শনিবার রাত থেকে উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে এ বৃষ্টিপাত শুরু হয়। Read more

ইশরাককে মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে লিভ টু আপিল
ইশরাককে মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে লিভ টু আপিল

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে লিভ টু আপিল Read more

৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি, প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি, প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লার নগরীতে ৯ টাকার একটি ওষুধ ৮০ টাকায় বিক্রি করায় একটি ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। Read more

আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ, ব্যবস্থা নেওয়ার হুমকি পাকিস্তানের
আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ, ব্যবস্থা নেওয়ার হুমকি পাকিস্তানের

আফগানিস্তানের শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। এরপরই দেশটি হুমকি দিয়েছে, নিজ নাগরিকদের রক্ষায় তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।কাতারের রাজধানী Read more

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার
চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অস্ত্র মামলায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সাদ্দাম ও তার সহযোগী রকির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন