এবারের বিপিএলে চট্টগ্রামে কোনো খেলা হচ্ছে না। আগের সূচি অনুযায়ী আগামী ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে খেলা শুরু হওয়ার কথা ছিল, তবে ওই ম্যাচগুলো সিলেটে সরিয়ে আনা হয়েছে।পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী, আগামী ২ জানুয়ারি পর্যন্ত সিলেটে বিপিএল আয়োজনের কথা ছিল। তবে খালেদা জিয়ার মৃত্যুর পর ৩০ ডিসেম্বরের ম্যাচ স্থগিত করে ৪ জানুয়ারি নিয়ে যায় বিপিএল গভর্নিং কাউন্সিল। ৫ জানুয়ারি থেকে বাকি ম্যাচের সূচি নতুনভাবে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।এদিকে ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামে বিপিএলের ম্যাচ আয়োজনের কথা ছিল। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। সম্প্রচার-সরঞ্জাম ব্যবস্থাপনার সুবিধা এবং বাংলাদেশ দলের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১২ জানুয়ারি পর্যন্ত খেলা হবে সিলেটে। ১৩ জানুয়ারি ঢাকায় ফিরে আসবে টুর্নামেন্টের ৬ দল। বাকি অংশ হবে ঢাকাতেই। আগের সূচি অনুযায়ী ২৩ জানুয়ারি ঢাকায় ফাইনাল আয়োজনের কথা রয়েছে। ১৫ জানুয়ারি থেকে শুরু হবে ঢাকা পর্ব।এবার বিপিএলের আগের সূচি অনুযায়ী ঢাকায় হচ্ছে ১০ ম্যাচ, তবে সিলেটে হচ্ছে ১২ ম্যাচের বদলে ২৪ ম্যাচ। চট্টগ্রামে হচ্ছে না একটিও। বিপিএলের ভেন্যু সংখ্যা ৩ থেকে বাড়িয়ে ৪ করার কথা বেশ ঢাকঢোল পিটিয়ে বললেও তা ৩ থেকে কমিয়ে ২-এ নিয়ে এল বিপিএল গভর্নিং কাউন্সিল। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল শিশুর
ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল শিশুর

বরগুনার তালতলী উপজেলায় ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. ইমরান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) Read more

অতীতের রেকর্ড ভেঙে নতুন দিগন্তে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্স
অতীতের রেকর্ড ভেঙে নতুন দিগন্তে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্স

অতীতের সব রেকর্ড ভেঙে নতুন দিগন্ত উন্মোচন করেছে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তীব্র জনবল সংকট থাকা সত্ত্বেও সেবার দিক থেকে Read more

কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে জাতীয় Read more

পুঠিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ
পুঠিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

রাজশাহীর পুঠিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ Read more

খাগড়াছড়িতে শ্লীলতাহানির অভিযোগে একজন আটক
খাগড়াছড়িতে শ্লীলতাহানির অভিযোগে একজন আটক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মো. রাজ্জাক (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে দীঘিনালা Read more

বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির সমাধানে ৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির সমাধানে ৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের চলমান কম্বাইন্ড (বি.এসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ড্রি) ডিগ্রির বিষয়টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন