মব জাস্টিসের শিকার হয়ে মৃত্যুবরণ করা ঢাকা মহানগর ছাত্রসেনার সাবেক সভাপতি শহীদ ইমাম মাওলানা রইস উদ্দিন (রহ.)’র হত্যাকান্ডের বিচার দাবিতে গত ৫ মে অবরোধ কর্মসূচিতে চট্টগ্রাম নগরীর মুরাদপুরে অবস্থান নেয় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নেতাকর্মীরা। শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি চলাকালীন সময়ে বিনা উস্কানিতে পুলিশি হামলায় আহত হয় শতাধিক নেতাকর্মী। এসময় গ্রেফতার করা হয় ছাত্রসেনার ২৭ জন কর্মীকে। ১৯ দিন  কারাবাসের পর গতকাল আদালত তাদের জামিন মঞ্জুর করেন। রবিবার (২৫ মে) বিকেলে কারামুক্ত সেনাকর্মীদের জেলগেটে বরণ এবং দলীয় কার্যালয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান মাওলানা এম এ মতিন ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুবসেনা, ছাত্রসেনার কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আবুল আসাদ জুবাইর রেজভি, মাওলানা আব্দুল আজিজ রেজভি, বাংলাদেশ লইয়ার্স ফ্রন্টের আহবায়ক এডভোকেট আবু নাসের তালুকদার, সদস্য সচিব এডভোকেট ফরিদুল ইসলাম, এম. সোলাইমান ফরিদ, সৈয়দ মুহাম্মদ আবু আজম, মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান, এম. মহিউল আলম চৌধুরী, মুহাম্মদ এনাম রেজা, মাওলানা সোহাইল আনছারি, আলমগীর বঈদি, আজাদ হোসাইন, কারামুক্ত নেতা মাওলানা আব্দুল হামিদ রেজভি, মাওলানা আব্দুল্লাহ আল ফয়সাল কাদেরি, মাওলানা এনাম, বুরহান, রাকিব, মোস্তফা হোসেন শোয়াইব, জাহেদ, আবু সুফিয়ান মোয়াজ্জেম, মঈনুদ্দিন, আবু বকর, ইয়ামলিহা, জসিম উদ্দিন, জিয়াউদ্দিন, আতিক জাওয়াদ, এমরান উদ্দিন সহ নেতৃবৃন্দ। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (০৭ আগস্ট, ২০২৫)
টিভিতে আজকের খেলা (০৭ আগস্ট, ২০২৫)

বুলাওয়েতে আজ শুরু হচ্ছে জিম্বাবুয়ে–নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। একনজরে দেখে নিন টিভিতে আজকের খেলা-বুলাওয়ে টেস্ট–১ম দিনজিম্বাবুয়ে–নিউজিল্যান্ডবেলা ২টা, টি স্পোর্টসদ্য হানড্রেডসুপারচার্জার্স–ওয়েলশ ফায়াররাত Read more

মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজার পৌর শহরের শমশেরনগর রোডে সদাইপাতি এফ রহমান ট্রেডিংয়ের মালিক শাহ ফয়েজুল রহমান রুবেলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) Read more

৫০০ টাকার জন্য অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধা, কিশোরগঞ্জে নবজাতকের মৃত্যু
৫০০ টাকার জন্য অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধা, কিশোরগঞ্জে নবজাতকের মৃত্যু

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় ৫০০ টাকার জন্য প্রায় এক ঘন্টা আটকে থেকে Read more

যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে না খেলতে চীনের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে না খেলতে চীনের হুঁশিয়ারি

তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। এমনকি স্ব-শাসিত দ্বীপটিতে বেইজিং আক্রমণ করলে ওয়াশিংটন সামরিকভাবে রক্ষা করবে বলেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন