চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার জন আহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। আহতরা হলেন- টাইগারপাস পলোগ্রাউন্ড কলোনি এলাকার বিপ্লব (৩১), নূর নবী (২৬), খয়বার আলী (২৮) ও পলোগ্রাউন্ড মেস কোয়ার্টার এলাকার মো. সাইফুল (৩০)।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় টাইগারপাস মোড়ে স্থানীয় বিএনপি নেতা মো. বাবুর অনুসারীদের সাথে চাঁদার বিষয় নিয়ে টাইগারপাস পলোগ্রাউন্ড কলোনি এলাকার মো. বিপ্লব ও নূর নবীসহ কয়েকজন বিএনপি সমর্থকের বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। এসময় মো. বাবুর অনুসারীরা অপর পক্ষের কয়েকজনকে পিটিয়ে জখম করে।এ বিষয়ে আহতদেরকে চমেক হাসপাতালে আনায়নকারী মো. রফিক মিয়া জানান, কোতোয়ালি থানাধীন টাইগারপাস পুলিশ ফাঁড়ির সামনে বিএনপির নেতারা আহতদের কাছে চাঁদা দাবি করলে তারা দিতে অস্বীকার করেন। এসময় বিএনপির নেতারা কয়েকজনকে পিটিয়ে জখম করে। আমি ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদেরকে চমেক হাসপাতালে নিয়ে আসি। এ ঘটনায় আহতদের স্বজনরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গোডাউনে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। শনিবার (০৩ Read more

পুঠিয়া রাজবাড়ি ঘুরতে এসে হিট স্ট্রোকে অজ্ঞাত নারীর মৃত্যু
পুঠিয়া রাজবাড়ি ঘুরতে এসে হিট স্ট্রোকে অজ্ঞাত নারীর মৃত্যু

রাজশাহীর পুঠিয়ার ঐতিহাসিক রাজবাড়ি জাদুঘর ঘুরতে এসে অতিরিক্ত তাপদাহের কারণে হিট স্ট্রোকে এক (৪০) নারীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা কেউ তার Read more

রাশিয়ার রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন
রাশিয়ার রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন

ব্রিটেন নির্মিত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন।মঙ্গলবার (২২ অক্টোবর) ইউক্রেনীয় সেনাবাহিনী একে Read more

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে অবহিত করতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা
আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা

মুসলিম ধর্মাবলম্বীদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণের কাছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে আসা মুসল্লিদের টিয়ারশেল ও হামলা Read more

শ্রীপুরে নারীকে মারধর করে গর্ভপাতের অভিযোগ
শ্রীপুরে নারীকে মারধর করে গর্ভপাতের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে সালমা আক্তার নামে এক নারীকে মারধর করে গর্ভপাত ও মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এসব ঘটনার সুষ্ঠু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন