চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় চাঁদা না দেওয়ায় সেলিম (৩৮) নামে এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে চরপাথরঘাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইছানগর এলাকায় এই ঘটনা ঘটে।পরদিন রবিবার (২৫ মে) আহত সেলিমের ছোট ভাই ইব্রাহীম (৩৫) বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর-৩৮)। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজাহার অনুযায়ী, আসামিরা হলেন—ইছানগর এলাকার জাবের আহমদের ছেলে মো. হেলাল (২৫), মো. জামাল উদ্দিন (৩০), আবুল কালামের ছেলে মো. বেলাল হোসেন এবং চরপাথরঘাটা ১ নম্বর ওয়ার্ড ধোপপুল এলাকার শেখ আহমদের ছেলে মোস্তাফিজুর রহমান সুমন (২৮)। ভুক্তভোগী ও বাদী—দুজনেই বালু, ইট, সিমেন্টের ব্যবসা করেন। তাদের ‘বিছমিল্লাহ এন্টারপ্রাইজ’ নামের প্রতিষ্ঠানটি ইছানগর এলাকার এস.আলম সুগার মিলের পাশে অবস্থিত। অভিযোগে বলা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে তাদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। ঘটনার দিন অভিযুক্তরা লোহার রড, টিপছোরা ও কিরিচ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে এসে প্রতি ফুট বালুর জন্য ৫০ পয়সা হারে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তারা প্রথমে গালিগালাজ করে, এরপর বালু সরবরাহের পাইপ কেটে দেওয়ার চেষ্টা করে। বাধা দিলে সেলিমকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।  শোরচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা চাঁদা না দিলে প্রাণে মারার হুমকি দিয়ে পালিয়ে যায়।কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, “মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় তদন্ত চলছে।” এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক সপ্তাহের বেশি সূর্যের দেখা নেই, শীতে বিপর্যস্ত দিনাজপুর
এক সপ্তাহের বেশি সূর্যের দেখা নেই, শীতে বিপর্যস্ত দিনাজপুর

দিনাজপুরে টানা শীত ও ঘন কুয়াশার কারণে এক সপ্তাহের বেশি সময় ধরে সূর্যের দেখা মিলছে না। ভোর থেকে সকাল পর্যন্ত Read more

হাদির দাফন শেষে কান্নায় ভেঙে পড়েন হাসনাত আব্দুল্লাহ
হাদির দাফন শেষে কান্নায় ভেঙে পড়েন হাসনাত আব্দুল্লাহ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার Read more

পেট্রোলের দাম প্রতি লিটারে প্রায় ৫ রুপি কমাচ্ছে পাকিস্তান
পেট্রোলের দাম প্রতি লিটারে প্রায় ৫ রুপি কমাচ্ছে পাকিস্তান

খুচরা গ্রাহক পর্যায়ে পেট্রোলের দাম প্রতি লিটারে ৪ দশমিক ৫৯ রুপি কমাচ্ছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। আগামী ১৬ জানুয়ারি থেকে কার্যকর Read more

যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস চালু
যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস চালু

ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ফিলিস্তিনের দূতাবাস। লন্ডনে নিযুক্ত ফিলিস্তিনি দূত এটিকে ‘ঐতিহাসিক Read more

ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যুদ্ধে যাওয়ার অন্যতম প্রধান অজুহাতের সরাসরি বিরোধিতা করেছেন দেশটির দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। বুধবার (১৮ Read more

বিশ্ব অটিজম দিবস আজ
বিশ্ব অটিজম দিবস আজ

অটিজমের শিকার বাচ্চাদের অনেককেই ছোটবেলা দেখে বোঝার উপায় থাকে না যে অটিজমের শিকার। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে যখন কথা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন