কক্সবাজারের চকরিয়া উপজেলায় ৮০টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, সহকারী শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম।চকরিয়া উপজেলায় মোট ১৪৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৬৪টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিযুক্ত আছেন এবং ৮০টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে। অর্থাৎ অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকার কারণে বিদ্যালয়ের পাঠদানসহ দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই প্রায় বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকার কারণে সহকারী শিক্ষক দিয়ে বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম চলছে। এছাড়া চকরিয়া উপজেলার ১৪৪টি প্রাথমিক বিদ্যালয়ে ৯৬৭ সহকারী শিক্ষকের মধ্যে ৯৫২ জন সহকারী শিক্ষক রয়েছেন।চকরিয়ায় উপজেলা শিক্ষা অফিসার আলমগীর মোহাম্মদ মহিউদ্দিন বলেন, চকরিয়া উপজেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। কারণ, চকরিয়া উপজেলা বাংলাদেশের একটি বড় উপজেলা। উক্ত উপজেলায় একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন রয়েছে। তাই এই উপজেলায় ১৪৪টি প্রাথমিক বিদ্যালয় আছে, এর মধ্যে ৬৪টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক আছেন এবং ৮০টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে। তবে প্রধান শিক্ষকের পদ খালি থাকা ২৪টি বিদ্যালয়ের ২৪ জন শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে যাতে তারা বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যেতে পারেন।তিনি আরো বলেন, চকরিয়া উপজেলা বড় হওয়াতে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। সে জন্য প্রধান শিক্ষকের পদগুলো পূরণ করতে অনেক হিমশিম খেতে হয়। প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ খালি থাকার কারণ হচ্ছে যে পরিমাণ প্রধান শিক্ষক অবসর বা অন্য জায়গায় চলে যাচ্ছেন, সে পরিমাণ প্রধান শিক্ষক নিয়োগ হচ্ছে না। এছাড়া কোন কোন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক খালি রয়েছে, তা তালিকা করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠিয়েছি। উক্ত খালি পদগুলো দ্রুত সময়ে নিয়োগের ব্যবস্থা হবে বলে আমি আশা করি। এছাড়া সহকারী শিক্ষকের খালি পদগুলো দ্রুত সময়ে নিয়োগের ব্যবস্থা করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে। তত্ত্বীয় অংশের Read more

ভোলায় অস্ত্র তৈরীর সরঞ্জাম ও গুলিসহ দুই কারিগর আটক
ভোলায় অস্ত্র তৈরীর সরঞ্জাম ও গুলিসহ দুই কারিগর আটক

ভোলার দৌলতখানে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরীর সরঞ্জামাদীসহ দুর্ধর্ষ ডাকাত সিরাজ বাহিনীর অস্ত্র তৈরীর কারিগর ও ডাকাত দলের দুই সদস্যকে Read more

চুপ থাকার পরিস্থিতি নেই, ইশরাকের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত: উপদেষ্টা আসিফ
চুপ থাকার পরিস্থিতি নেই, ইশরাকের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত: উপদেষ্টা আসিফ

নিজেকে মেয়র ঘোষণা করে ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দখলের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া Read more

বজ্রপাতে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও বেঁচে আছেন বর্ষা!
বজ্রপাতে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও বেঁচে আছেন বর্ষা!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর একজন স্কুল ছাত্রীর বেঁচে থাকার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (০৬ Read more

প্রাথমিকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার
প্রাথমিকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার

দেশে প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (০১ এপ্রিল) জাতীয় সংসদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন