কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারেফুল ইসলাম শিহাব (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার (০২ আগস্ট) রাত ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিহাব কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেকগুলদী এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী মোহাম্মদ বদিউল আলমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিহাব নিজস্ব মোটরসাইকেলযোগে দ্রুতগতিতে পেকুয়ার দিকে যাচ্ছিলেন। মছনিয়াকাটা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে সড়কে পড়ে যান তিনি। মাথায় ও শরীরের বিভিন্ন অংশে প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। তার বাইকটি ছিটকে প্রায় ১৫০ গজ দূরে গিয়ে একটি পুকুরপাড়ে পড়ে যায়। নিহতের ভাই ইকবাল মোহাম্মদ সাকিব বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যাই। ভাইকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, আমরা এখনো নিশ্চিত নই। তবে বাইকটি আমার নিজের ছিল।’ পেকুয়া সরকারি হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘রোগী হাসপাতালে আনার আগেই মারা গেছেন। শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।’ হারবাং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল আমিন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিহাবের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো অপমৃত্যু মামলা দায়ের হয়নি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে তেলের সরবরাহ ঘাটতির আশঙ্কা নেই: জ্বালানি বিভাগ
দেশে তেলের সরবরাহ ঘাটতির আশঙ্কা নেই: জ্বালানি বিভাগ

দেশে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জ্বালানি Read more

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

জয় দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করলেও পরের দুই ম্যাচ হেরে এখন ব্যাকফুটে আছে বাংলাদেশ। সেই হারের বৃত্ত ভাঙার লক্ষ্যে Read more

অজ্ঞান পার্টির ফাঁদে গরু ব্যবসায়ী, গেল তিন লাখ টাকা
অজ্ঞান পার্টির ফাঁদে গরু ব্যবসায়ী, গেল তিন লাখ টাকা

খাগড়াছড়ির রামগড়ের এক গরু ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে Read more

টাঙ্গাইলে ভুয়া পুলিশ গ্রেপ্তার
টাঙ্গাইলে ভুয়া পুলিশ গ্রেপ্তার

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় নিজেকে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মিজানুর রহমান (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার টাঙ্গাইলের Read more

আরও ১ হাজার কোটি টাকা সহায়তা পেল ন্যাশনাল ব্যাংক
আরও ১ হাজার কোটি টাকা সহায়তা পেল ন্যাশনাল ব্যাংক

সংকটে থাকা ন্যাশনাল ব্যাংককে আরও ১ হাজার কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বেসরকারি খাতের ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে ঈদের Read more

টেকনাফে বন্দিশালা থেকে ৪৪ জিম্মি উদ্ধার
টেকনাফে বন্দিশালা থেকে ৪৪ জিম্মি উদ্ধার

কক্সবাজারে টেকনাফের উপকুলী ইউনিয়ন বাহারছড়া গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে পাচারকারী চক্রের বন্দিশালা থেকে শিশুসহ ৪৪ জন মালয়েশিয়াগামী যাত্রীকে উদ্ধার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন