চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজ সংলগ্ন হিরো শোরুমের সামনে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শাহাজাহান নামে একজন প্রাইম কেয়ার ভেটেরিনারি সেলসম্যানের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা বলেন, চকরিয়া কলেজ সংলগ্ন মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারে যাওয়া সময় রাস্তা পারাপার করতে গিয়ে কক্সবাজারমুখী আকিজ গ্রুপের গাড়ির সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। জানা যায়, নিহত মোহাম্মদ শাহাজাহানের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায়। এছাড়া তিনি চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের মুফিজ মাস্টারের মেয়ের জামাতা। তিনি দীর্ঘ ১৪ বছর ধরে চকরিয়া উপজেলায় প্রাইম কেয়ার ভেটেরিনারি কোম্পানিতে সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন তিনি। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নিহতের খবর পেয়েছি। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুস্তাফিজ মাঠে নামলে ভাঙচুরের হুমকি ভারতীয় ধর্মীয় নেতার
মুস্তাফিজ মাঠে নামলে ভাঙচুরের হুমকি ভারতীয় ধর্মীয় নেতার

আগামী ২৬ মার্চ শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসর। আসন্ন এই টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মাঠে Read more

ইউক্রেনকে আরও অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র, রাশিয়াকে শুল্কের হুমকি
ইউক্রেনকে আরও অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র, রাশিয়াকে শুল্কের হুমকি

ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে আলোচনায় না আসায় রাশিয়ার ওপর কঠোর শুল্ক আরোপ করবেন বলে Read more

ইতালিতে ব্যাগ থেকে বাংলাদেশি যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার
ইতালিতে ব্যাগ থেকে বাংলাদেশি যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

ইতালিতে বাংলাদেশি যুবকের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। এই খবর পাওয়ার পর থেকেই নিহত অভির দেশের বাড়ি মাদারীপুরের রাজৈর Read more

অপরিপক্ব ফলে সয়লাব বরিশালের বাজার, নজরদারি নেই প্রশাসনের
অপরিপক্ব ফলে সয়লাব বরিশালের বাজার, নজরদারি নেই প্রশাসনের

জ্যৈষ্ঠ মাসকে বলা হয় ‘মধু মাস’। এই সময়েই বাজার ভরে ওঠে আম, কাঁঠাল, লিচুসহ নানা রসালো মৌসুমি ফলে। তবে বরিশালের Read more

সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ
সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ

ছয় দফা দাবিতে আজ রোববার (২০ এপ্রিল) সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে একযোগে মহাসমাবেশ করছে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’। সব কারিগরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন