কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় লম্বা অস্ত্রসহ মোহাম্মদ আলী হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।রবিবার (১১ জানুয়ারি) ভোর ৫ টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপ ৯ নং ওয়ার্ড, পুলানকাটা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটককৃত আলী হোসেন ওই এলাকার মতিউর রহমানের ছেলে।চকরিয়া সেনা ক্যাম্প থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপ এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় চিহ্নিত সন্ত্রাসী মোহাম্মদ আলী হোসেন এবং তার সহযোগী সন্ত্রাসী চক্র স্থানীয় জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার এবং তৎপরতা দমনের লক্ষ্যে অভিযানটি পরিচালনা করা হয়।অভিযানকালে যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে ১টি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করে। আটককৃত আলী হোসেন অবৈধ অস্ত্র বহন করাসহ নির্বাচনী পরিবেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং গোপনে পরিকল্পনা করার অভিযোগে গ্রেফতার হন। আটক ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র চকরিয়া থানায় আইনি কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়েছে।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, দেশীয় অস্ত্রসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
রাজধানীতে ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আজ বুধবার দুপুর ১টা থেকে ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সেই সঙ্গে বিভিন্ন গ্যাসের স্বল্পচাপ Read more

ইসরায়েলে ‘ধন্যবাদ ভারতের জনগণ’ লেখা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান
ইসরায়েলে ‘ধন্যবাদ ভারতের জনগণ’ লেখা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান

ইসরায়েলে ‘ধন্যবাদ ভারতের জনগণ’ লেখা নিক্ষেপ করছে ইরান। ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাইয়ের ইরানের কনস্যুলেট জেনারেল ভবন এবং ইরানের Read more

লালপুরে কৃষকের কলা ও লাউ গাছ কেটে দিলো দুর্বৃত্তরা
লালপুরে কৃষকের কলা ও লাউ গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

নাটোরের লালপুরে রাতের আঁধারে এক কৃষকের কলা বাগানের ও লাউ গাছের গোড়া কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় Read more

অন্তর্বর্তীকালীন সরকারের মসজিদ নির্মাণ অর্থ সংগ্রহ বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল
অন্তর্বর্তীকালীন সরকারের মসজিদ নির্মাণ অর্থ সংগ্রহ বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও শহরের ঐতিহাসিক কাচারী জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে ভার্চুয়ালি যুক্ত Read more

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিস সকাল সাড়ে Read more

বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইউনিটে ভর্তি ২৮ জনের নাম
বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইউনিটে ভর্তি ২৮ জনের নাম

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পরে এ ঘটনা ঘটে। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন