কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় উপজেলাস্থ ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশনে যাত্রীবাহী বাস ও জীপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে ফরিদুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।সড়ক দুর্ঘটনায় নিহত ফরিদুল ইসলাম চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাজির পাডা এলাকার মৃত আবদুল গনি সওদাগরের ছেলে। মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান বলেন, সন্ধ্যা ৭ টার সময় চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজার এলাকায় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস সৌদিয়া পরিবহনের সাথে জীপ গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। সেখানে গুরুতর আহত হওয়া ফরিদুল ইসলামকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। বাসচালক ও জীপ চালক পালাতক রয়েছে। বাস ও জীপ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ করার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে

দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে কয়েকটি বিষয়ে দুই দেশ একমত হয়েছে। তবে কিছু বিষয় এখনও অমীমাংসিত রয়ে Read more

ঝিনাইদহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ঝিনাইদহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ঝিনাইদহ সদর উপজেলার দড়িগোবিন্দপুর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন। বুধবার (১৩ Read more

বিপিএলের দুটি ম্যাচসহ টিভিতে আজকের খেলা ( ১৫ জানুয়ারি ২০২৬)
বিপিএলের দুটি ম্যাচসহ টিভিতে আজকের খেলা ( ১৫ জানুয়ারি ২০২৬)

খেলাধুলাপ্রেমীদের জন্য আজ টিভির পর্দায় রয়েছে জমজমাট সূচি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) খেলা শুরু হলেও আন্তর্জাতিক Read more

বিশ্বে কমছে সন্তান জন্মহার, জাতিসংঘের উদ্বেগ
বিশ্বে কমছে সন্তান জন্মহার, জাতিসংঘের উদ্বেগ

ভারতের মুম্বাইয়ে বসবাস করেন নম্রতা নাংগিয়া এবং তার স্বামী। তাদের পাঁচ বছর বয়সী মেয়েকে নিয়ে তারা সন্তুষ্ট থাকলেও আরেকটি সন্তান Read more

নোয়াখালীতে ঘরে ঢুকে নারীকে জবাই করে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার
নোয়াখালীতে ঘরে ঢুকে নারীকে জবাই করে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার

নোয়াখালীর হাতিয়া নিঝুমদ্বীপ ইউনিয়নের বাসিন্দা আমেনা বেগম (৫০) নামে এক নারীকে নিজ গৃহে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গভীর রাতে Read more

ক্যাচ ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবালো নুরুল হাসান
ক্যাচ ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবালো নুরুল হাসান

১ বলে প্রয়োজন ৩ রান। ক্রিজে নতুন ব্যাটার খারি পিয়েরে। সাইফ হাসানের বলটি উপরের দিকে তুলে দিলেন পিয়েরে। দৌড়ে গিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন