কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় দিনাজপুরগামী যাত্রীবাহী বাস এসআই এন্টারপ্রাইজের সাথে চকরিয়ামুখী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২জন নিহত হয়।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকাল ৫টা ৩০মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দুর্ঘটনাস্থল থেকে নিহত হওয়া ২জনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করে। নিহতরা হলেন, কক্সবাজারে চকরিয়া পৌরসভার ১নং এলাকার মৌলভী কামাল হোছাইনের পুত্র মোহাম্মদ নুরু উল্লাহ (২১) ও মনুর আলমের পুত্র মোঃ সোহেল (২৮)।হারবাং হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল আমিন বলেন, খবর পাওয়ার সাথে সাথে দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে স্থানীয় সহযোগিতায় নিহত ২জনের মরদেহ উদ্ধার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহতদের পরিবার থেকে কেউ লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘাতকবাসের চালক ও হেলপার পালাতক রয়েছে। বাস ও সিএনজি পুলিশের হেফাজতে রাখা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফের খাল থেকে নিখোঁজ যুবতীর মরদেহ উদ্ধার
টেকনাফের খাল থেকে নিখোঁজ যুবতীর মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের নাফনদ ঘেঁষা একটি খাল থেকে ভাসমান অবস্থায় সাজেদা আক্তার নামে এক যুবতীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২১ সেপ্টেম্বর) Read more

আইন নয়, লাগবে আত্মশুদ্ধি: আইন উপদেষ্টা
আইন নয়, লাগবে আত্মশুদ্ধি: আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘মানবাধিকারকে একটি সংস্কৃতি হিসেবে গড়ে তুলতে হবে। এটা শুধু আইন দিয়ে হবে Read more

পেট্রোল মজুদ করে চড়া দামে বিক্রি, ব্যবসায়ীর জেল-জরিমানা
পেট্রোল মজুদ করে চড়া দামে বিক্রি, ব্যবসায়ীর জেল-জরিমানা

দিনাজপুরের খানসামা উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে এক মুদি ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা Read more

কুষ্টিয়ায় আ. লীগ নেতাকে ধরতে গিয়ে ব‌টির আঘাতে এসআই আহত
কুষ্টিয়ায় আ. লীগ নেতাকে ধরতে গিয়ে ব‌টির আঘাতে এসআই আহত

কু‌ষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে নেতার ছেলের ব‌টির আঘাতে ইসরা‌ফিল হোসেন (৪৮) নামে গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত Read more

গৌরনদীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণে অনিয়ম
গৌরনদীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণে অনিয়ম

ইলিশের প্রজনন, বেড়ে ওঠা ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞার সময় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারিভাবে বরাদ্দকৃত প্রণোদনার গবাদিপশু (বকনা Read more

ঈদ উপলক্ষ্যে দণ্ডপ্রাপ্ত ৫ কয়েদিকে মুক্তি দিয়েছে সরকার
ঈদ উপলক্ষ্যে দণ্ডপ্রাপ্ত ৫ কয়েদিকে মুক্তি দিয়েছে সরকার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের বিভিন্ন কারাগারের ৫ কয়েদির অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে।আজ রবিবার (১৫ মার্চ) রাষ্ট্রপতি স্বাক্ষরিত এক আদেশে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন