ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে গাজায় যাওয়ার চেষ্টা, ইসরাইলি বাহিনীর হাতে আটক হয় সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। পরে মুক্তি পাওয়ার ঘটনায় তিনি থুনবার্গকে ‘ঝামেলাবাজ’ বলে আখ্যা দিয়ে নিয়ে কটাক্ষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি (থুনবার্গ) এখন আর পরিবেশ নিয়ে কাজ করছেন না। তিনি এসব করে বেড়াচ্ছেন। তার ডাক্তার দেখানো উচিত। তার রাগ নিয়ন্ত্রণজনিত সমস্যা আছে।এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।গত শুক্রবার ইসরাইলি নৌবাহিনী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে ৪০০ জনের বেশি অধিকারকর্মীকে আটক করে। এর মধ্যে গ্রেটা থুনবার্গও ছিলেন। ওই নৌবহর সমুদ্রপথে গাজার অবরোধ ভাঙার চেষ্টা করেছিল। পরে সপ্তাহান্তে আটক ১৩০ জনের বেশি অধিকারকর্মীকে তুরস্কে ফেরত পাঠানো হয়। আর গতকাল সোমবার গ্রেটা থুনবার্গসহ আরও একদল অধিকারকর্মীকে গ্রিস ও স্লোভাকিয়ায় ফেরত পাঠায় ইসরাইল।স্থানীয় সময় সোমবার (৬ অক্টোবর) ওভাল অফিসে সাংবাদিকেরা গ্রেটা থুনবার্গ সম্পর্কে ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘তিনি একজন ঝামেলাবাজ। তিনি এখন আর পরিবেশ নিয়ে কাজ করছেন না। তিনি এসব করে বেড়াচ্ছেন। তার ডাক্তার দেখানো উচিত। তার রাগ নিয়ন্ত্রণজনিত সমস্যা আছে।’গত শনিবার ইসরাইলি বন্দিদশা থেকে ফিরে আসার পর ফ্লোটিলার কয়েকজন অধিকারকর্মী ও আইনজীবী অভিযোগ করেছেন, গ্রেটা থুনবার্গসহ আটক অধিকারকর্মীদের নির্যাতন করেছে ইসরাইল। তবে দেশটি এ অভিযোগ অস্বীকার করেছে।ডোনাল্ড ট্রাম্প ও গ্রেটা থুনবার্গের মধ্যে অনেক বছর ধরে বিবাদ চলছে। তারা বিভিন্ন সময় একে অপরকে আক্রমণ করে কথা বলেছেন। ২০১৯ সালে গ্রেটা থুনবার্গ টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর তার সম্পর্কে ট্রাম্প বলেছিলেন, ‘তার রাগ নিয়ন্ত্রণজনিত সমস্যা আছে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাম্পে অতিরিক্ত তেল চেয়ে অস্ত্র প্রদর্শন, আতঙ্কে কর্মচারীরা
পাম্পে অতিরিক্ত তেল চেয়ে অস্ত্র প্রদর্শন, আতঙ্কে কর্মচারীরা

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের ব্যস্ত পথ। দুপুরের রোদে পেট্রোল পাম্পে স্বাভাবিক ভিড়। এর মাঝেই হঠাৎ উত্তেজনা। অতিরিক্ত জ্বালানি তেল না পেয়ে এক Read more

কক্সবাজারে মাছ ধরার সময় খালে ডুবে যুবকের মৃত্যু
কক্সবাজারে মাছ ধরার সময় খালে ডুবে যুবকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় মাছ ধরতে গিয়ে খালে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের লম্বরী মোহনা Read more

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আওয়ামী লীগের শাসনামলে গুমের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ২টি আলাদা মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ২৮ জন অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Read more

‘রাষ্ট্রপতির কাছ থেকে জুলাই সনদ নেয়ার চেয়ে নদীতে ডুবে মরা ভালো’
‘রাষ্ট্রপতির কাছ থেকে জুলাই সনদ নেয়ার চেয়ে নদীতে ডুবে মরা ভালো’

রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিনের কাছ থেকে জুলাই সনদ নেয়ার চেয়ে নদীতে ডুবে মরা ভালো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের Read more

কুমিল্লায় সৎ বাবার বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
কুমিল্লায় সৎ বাবার বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লার দেবিদ্বারে সৎ বাবার বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে Read more

মাদক উদ্ধার অভিযানে প্রশ্নবিদ্ধ অধিদপ্তর, অনিয়মের অভিযোগ
মাদক উদ্ধার অভিযানে প্রশ্নবিদ্ধ অধিদপ্তর, অনিয়মের অভিযোগ

মাদক উদ্ধার অভিযানে টাপেনডাটল ট্যাবলেট উদ্ধারের পর জব্দ তালিকায় কম দেখানোর অভিযোগ উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন