গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে ফের পৃথক দুটি অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ৪০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড ও উদ্ধারকারী সংস্থা। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশের চেষ্টাকালে এসব নৌযান বিপদের মুখে পড়ে।গ্রিক কোস্টগার্ড জানায়, অতিরিক্ত যাত্রীবোঝাই ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা একাধিক নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। তাদের মধ্যে নারী ও শিশুসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। উদ্ধার শেষে সবাইকে নিকটবর্তী নিরাপদ বন্দরে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার অভিবাসনপ্রত্যাশীদের জাতীয়তা যাচাইয়ের কাজ চলছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের করা অভিবাসীদের একাধিক পোস্টে জানা গেছে এই দুই নৌকায়ই অনেক বাংলাদেশি ছিলেন।গ্রিক প্রশাসন আরও জানায়, মানবপাচারকারী চক্রগুলো ভূমধ্যসাগরীয় রুট ব্যবহার করে অভিবাসনপ্রত্যাশীদের জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে পাঠাচ্ছে। এ ঘটনায় পাচার চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত জোরদার করা হয়েছে। সম্প্রতি গ্রিসে অভিবাসনপ্রত্যাশীদের চাপ বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে উপকূলীয় এলাকায় নজরদারি ও উদ্ধার তৎপরতা আরও জোরদার করেছে গ্রিক কোস্টগার্ড।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনআইডি সংশোধনে ৪৫ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ কর্মকর্তাদের
এনআইডি সংশোধনে ৪৫ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ কর্মকর্তাদের

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় Read more

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে রডমিস্ত্রির মৃত্যু
সখীপুরে বিদ্যুতায়িত হয়ে  রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতায়িত হয়ে চারতলা ভবন থেকে পড়ে হিমেল (২০) নামে এক রডমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে পৌর শহরের Read more

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে গাড়িতে পানি তুলতে গিয়ে লরির চাপায় সাইফুল ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার Read more

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা
জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জীবননগর উপজেলায় অভিযান চালিয়েছেন।  রোববার (০৭ সেপ্টেম্বর) দুপুরে Read more

আগামী মাসে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সৌদির ক্রাউন প্রিন্স
আগামী মাসে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সৌদির ক্রাউন প্রিন্স

আগামী মাসে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। দেশটিতে তিনদিনের এ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন