গ্রিনল্যান্ডে ভেনেজুয়েলার মতো ‘রাতারাতি দখলের’ পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন। তিনি বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্যের বদলে সরাসরি যোগাযোগ হওয়া উচিত।সোমবার এক সংবাদ সম্মেলনে নিলসেন বলেন, আমাদের দেশকে ভেনেজুয়েলার সঙ্গে তুলনা করা ঠিক নয়। আমরা একটি গণতান্ত্রিক দেশ, এবং বহু বছর ধরেই তা বজায় আছে।সাম্প্রতিক মার্কিন বক্তব্য ঘিরে উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পরিস্থিতি এমন নয় যে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল করে নিতে পারে। এটি বাস্তবতা নয়। তাই আমাদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।বরং আমরা যে ভালো সহযোগিতার সম্পর্ক ছিল সেটি পুনরুদ্ধার করা উচিত।নিলসেন বলেন, ‘গ্রিনল্যান্ড একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং জনসাধারণের উদ্বেগ আমি পুরোপুরি বুঝতে পারছি। সামরিক সম্ভাবনা নিয়ে জল্পনা-কল্পনাও নাকচ করেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রথমেই আমি বলতে চাই, এই দেশে সম্ভাব্য বা কাল্পনিক সামরিক অভিযানের কথা বলা উপযুক্ত নয়। তিনি আবারও জোর দিয়ে বলেন, ‘আমরা এমন অবস্থায় নেই যে রাতারাতি দেশের দখল হয়ে যেতে পারে বলে মনে করি।’ঐক্যের আহ্বান জানিয়ে নিলসেন বলেন, গ্রিনল্যান্ডের অভ্যন্তরে এবং মিত্র দেশগুলোর সঙ্গেও সংহতি দেখাতে হবে। আমাদের সমাজে দেখাতে হবে যে আমরা একসঙ্গে আছি। যেসব দেশের সঙ্গে আমরা মিত্র, তাদের সঙ্গেও আমাদের ঐক্য প্রদর্শন করতে হবে।উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ডেনমার্কের অধীন স্বশাসিত এই ভূখণ্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও তিনি উড়িয়ে দেননি।ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার একদিন পর, রবিবার ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড দখলের আহ্বান নতুন করে জানান।সূত্র : রয়টার্স ও আনাদোলু এজেন্সিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধানমন্ডি থেকে গণমাধ্যমকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
ধানমন্ডি থেকে গণমাধ্যমকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানী ঢাকার ধানমন্ডির একটি বাসা থেকে স্বর্ণময়ী বিশ্বাস (২৬) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি অনলাইন সংবাদমাধ্যম Read more

জীবননগরে ফ্ল্যাট বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
জীবননগরে ফ্ল্যাট বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরে একটি ভাড়া ফ্ল্যাট বাসা থেকে কালু প্রধান (৫৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৩ Read more

৩৩ বছর পর জাকসু নির্বাচন আজ, প্রতিদ্বন্দ্বিতায় ছাত্রদল-শিবিরসহ ৮ প্যানেল
৩৩ বছর পর জাকসু নির্বাচন আজ, প্রতিদ্বন্দ্বিতায় ছাত্রদল-শিবিরসহ ৮ প্যানেল

টানা ৩৩ বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। এই নির্বাচনে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা Read more

ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার

অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পানছড়ি ব্যাটালিয়ন (৩-বিজিবি) গোয়েন্দা নজরদারি জোরদারসহ সীমান্ত এলাকায় চেকপোস্ট স্থাপন ও Read more

আ.লীগ নিষিদ্ধের রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা
আ.লীগ নিষিদ্ধের রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ (পথনকশা) না পাওয়ায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য Read more

বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেলো ইসরায়েলি সেনারা
বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেলো ইসরায়েলি সেনারা

ফিলিস্তিনের পশ্চিমতীরের রামাল্লায় বিয়ে করতে যাওয়ার পথে এক বরকে ধরে নিয়ে গেছে দখলদার ইসরায়েলের সেনারা। শুক্রবার (২৪ অক্টোবর) এ ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন