সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, অপমানজনক ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে বরিশালের প্রবীণ সাংবাদিক ও গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া সাইবার ট্রাইব্যুনাল আইনে একটি মামলা দায়ের করেছেন।বুধবার (১৪ মে) বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মামলাটি আমলে নিয়ে গৌরনদী থানার অফিসার ইনচার্জকে তদন্তের নির্দেশ দিয়েছেন।মামলার এজাহারে বলা হয়, গৌরনদী পৌরসভার আশোকাঠি গ্রামের মৃত মোস্তফা ফকিরের ছেলে টিএম তুহিন ওরফে তুহিন ফকির (৩৮) তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক অশালীন, কটুক্তি পূর্ণ ও মিথ্যা পোস্ট করেন। এসব পোস্টে সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া, তার পরিবার এবং এলাকার এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ভিত্তিহীন, অবমাননাকর এবং আপত্তিকর ভাষায় মন্তব্য করা হয়।এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ৮ মে গৌরনদীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় এক মুক্তিযোদ্ধা বক্তব্য রাখেন। এতে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকগণ অংশগ্রহণ করেন এবং সংবাদ প্রকাশিত হয়। এরপর অভিযুক্ত তুহিন ফকির ওই সংবাদকে কেন্দ্র করে ফেসবুকে একাধিক পোস্টে গিয়াস উদ্দিন মিয়াকে মাদক ব্যবসায়ী, অনৈতিকভাবে অর্থ উপার্জনকারী বলে অপপ্রচার চালান। একইসঙ্গে তিনি সংবাদ সম্মেলনকারী মুক্তিযোদ্ধাকে কটাক্ষ করে কুক বলেও আক্রমণ করেন।এ ঘটনায় প্রবীণ সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া বলেন, আমি চার দশক ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। আমার বিরুদ্ধে এ ধরনের কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপপ্রচার আমার ও আমার পরিবার সামাজিক ও পেশাগত মর্যাদাকে আঘাত করেছে।তিনি আরও জানান, অভিযুক্ত তুহিন ফকির বর্তমানে কোনো বৈধ গণমাধ্যমে কর্মরত নন এবং সাংবাদিকতার কোনও বৈধ পরিচয়পত্র বা প্রাতিষ্ঠানিক স্বীকৃতিও নেই।গৌরনদী প্রেসক্লাবের একাধিক সদস্য এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া এ অঞ্চলের একজন বর্ষীয়ান, সৎ ও নির্ভরযোগ্য সাংবাদিক। তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালিয়ে সাংবাদিকতার পবিত্রতা ও একজন মুক্তিযোদ্ধার সম্মানকেও ক্ষুণ্ন করা হয়েছে।প্রসঙ্গত, সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া বিগত ৩৮ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত। তিনি দৈনিক ইত্তেফাক, কালের কণ্ঠ, সমকাল ও প্রথম আলোর মতো জাতীয় পত্রিকায় কাজ করেছেন। বর্তমানে তিনি মাইটিভির গৌরনদী প্রতিনিধি হিসেবে কর্মরত ও গৌরনদী প্রেসক্লাবের চারবারের সাবেক সভাপতি এবং বর্তমানে তিনি প্রেসক্লাবের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।এবিষ অভিযুক্ত টিএম তুহিন ফকির তার বক্তব্যর জন্য একাধীক বার ফোন করা হলেও তিনি ফোন না ধারাতে তার বক্তব্য পাওয়া যায়নি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিখোঁজের তিনদিন পর আখ ক্ষেত থেকে শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
নিখোঁজের তিনদিন পর আখ ক্ষেত থেকে শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের তিন দিন পর তুহিন শেখ (১৪) নামে এক নির্মাণ শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (০৪ মে) Read more

টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর

টানা পাঁচদিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে কোন বিভাগেই টানা পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা নেই।  শনিবার (৭ Read more

যশোরে মাদক কারবারির ১০ বছরের কারাদণ্ড
যশোরে মাদক কারবারির ১০ বছরের কারাদণ্ড

যশোরে মাদক মামলায় এক কারবারিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (০৪ আগস্ট) বিশেষ দায়রা জজ এসএম Read more

প্রাথমিক অবস্থায় যে ৫টি লক্ষণ থেকে বুঝবেন গলার ক্যানসারে ভুগছেন
প্রাথমিক অবস্থায় যে ৫টি লক্ষণ থেকে বুঝবেন গলার ক্যানসারে ভুগছেন

বিভিন্ন ধরণের ক্যানসার রয়েছে যার মধ্যে গলার ক্যানসার। অন্যান্য ক্যানসারের মতো এটাও সঠিক সময়ে চিকিৎসা না নিলে ভয়াবহ রূপ নিতে Read more

ধামইরহাটে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ
ধামইরহাটে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

নওগাঁর ধামইরহাটে নিম্ন আয়ের মানুষদের জন্য নায্যমূল্যে খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় লটারির মাধ্যমে ছয় জনকে ওএমএস Read more

সি-ট্রাক চালুর মাধ্যমে মহেশখালীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ
সি-ট্রাক চালুর মাধ্যমে মহেশখালীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ

দীর্ঘদিনের দাবি ও ভোগান্তির অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার থেকে কক্সবাজার-মহেশখালী নৌপথে নিয়মিত সি-ট্রাক চলাচল শুরু হচ্ছে। সকাল সাড়ে ১০টায় কক্সবাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন