গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও হামলার ঘটনায় রমজান মুন্সী (৩২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুলিবিদ্ধ আরও দুজন, সুমন বিশ্বাস (৩০) ও আব্বাস আলী (৩০), বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  রমজান মুন্সী গোপালগঞ্জ সদর থানাপাড়া এলাকার মৃত আকবর মুন্সীর ছেলেরমজান মুন্সীর মৃত্যুতে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হলো। এর আগে, গত বুধবার ঘটনার দিনেই চারজন নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন মোবাইল ফোনের যন্ত্রাংশের দোকানি সোহেল মোল্লা (৩৫), দীপ্ত সাহা (২৫), সিরামিক পণ্যের দোকান কর্মচারী ইমন তালুকদার (১৭) এবং রাজমিস্ত্রির সহযোগী রমজান কাজী (১৮)।রমজান মুন্সীকে ঢামেকে নিয়ে আসা তার ভাই হীরা মুন্সী জানান, ‘আমার ভাই রিকশাচালক। ঘটনার দিন (বুধবার) দুপুরে গোপালগঞ্জ সদর এলাকায় সিনেমা হলের পাশেই রিকশা থেকে যাত্রী নামিয়ে ফেরার পথে সহিংসতার শিকার হয়ে গুলিবিদ্ধ হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ওইদিন রাত দুইটার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই মারা যায়।’শুক্রবার সকালে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক  জানান, ‘গোপালগঞ্জ সদর এলাকা থেকে নিয়ে আসা রমজান মুন্সী নামের এক যুবক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা গেছেন। তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’তিনি আরও জানান, গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ আরও দুজন হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তারা হলেন সুমন বিশ্বাস (৩০) ও আব্বাস আলী (৩০)।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজনীতিতে আসছেন ব্যারিস্টার জাইমা রহমান?
রাজনীতিতে আসছেন ব্যারিস্টার জাইমা রহমান?

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রাজনীতিতে আসছেন- এমন আলোচনা সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে জোরালো Read more

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া
খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে। ক্রিকেট ও ফুটবলের শীর্ষ সংগঠন Read more

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানী নগর এলাকায় শ্রমীকরা সড়ক অবরোধ করে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় এএসটি গার্মেন্টস Read more

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা, কফিন মিছিল ও গায়েবানা জানাজা
ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা, কফিন মিছিল ও গায়েবানা জানাজা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের বিরুদ্ধে চার দফা দাবিতে অভিনব ও প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বুধবার (৩০ এপ্রিল) রাত সাড়ে আটটায় Read more

খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে আগুন
খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে আগুন

রাজধানীর খিলগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবনে আগুনের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে Read more

তারাগঞ্জে কবরের মাটি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১
তারাগঞ্জে কবরের মাটি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১

রংপুরের তারাগঞ্জ উপজেলায় কবরের মাটি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহতের ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) ওই ঘটনায় সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন