নিজের গুমের স্মৃতির কথা বলতে গিয়ে অঝোরে কাঁদলেন গুম ফেরত বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। তিনি শনিবার (৩০ আগস্ট) বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলায় নিজ বাড়িতে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি অঝোরে কাঁদলেন। এ সময় তিনি মাদারীপুরে নিহত ১৮ পরিবার ও অর্ধশত আহত পরিবারকে সঙ্গে নিয়ে দোয়া করেন।এ সময় আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, ‘তারেক রহমান স্বজন হারানোর ব্যথা বুঝেন। তিনি বাবা, ছোট ভাইকে হারিয়েছেন। অসুস্থ মাকে দিনের পর দিন জেল জুলুত সহ্য করতে দেখেছেন। তাই জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের তিনি নিজেই দেখভাল করবেন। তাদের অভিভাবকের মতো আগলে রাখবেন। বিএনপির কাছে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে থাকবেন শহীদ পরিবারগুলো।’তিনি নিজের গুমের কথা বলতে গিয়ে অঝোরে কান্না শুরু করেন। তার কান্নায় ভেঙে পড়েন সভায় অংশ নেওয়া মাদারীপুরের শহীদ ১৮ পরিবার ও আহতদের স্বজনরা। পুরো পরিবেশই বেদনাবিধূর হয়ে পড়েছিল। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন মুন্সী, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি মো. আলাউদ্দিন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার, কালকিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আফগানিস্তানে ট্রাক-মোটরসাইকেল-বাস সংঘর্ষে নিহত ৭১
আফগানিস্তানে ট্রাক-মোটরসাইকেল-বাস সংঘর্ষে নিহত ৭১

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষে বাসযাত্রীসহ মোট ৭১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে Read more

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ জন বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সোয়া Read more

সোনারগাঁয়ে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার
সোনারগাঁয়ে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অস্ত্রসহ আলী আকবর খান (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত যুবক মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন Read more

বেলকুচিতে তাঁত কাপড় প্রসেস ব্যাসায়ীদের উপর হামলা
বেলকুচিতে তাঁত কাপড় প্রসেস ব্যাসায়ীদের উপর হামলা

সিরাজগঞ্জের বেলকুচিতে তাঁত কাপড় প্রসেস ব্যবসায়ীদের উপর হামলা চালিয়ে ডাকাতি করে নিলেন ২৭ লাখ টাকা। থানায় মামলা হলেও এখনো গ্রেফতার Read more

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যাবেন প্রধান উপদেষ্টা
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যাবেন প্রধান উপদেষ্টা

ক্যাথলিক চার্চ ও ভ্যাটিকান সিটি স্টেটের প্রধান খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক Read more

চকরিয়ায় বনবিভাগের অভিযানে অর্ধ কোটি টাকার জায়গা উদ্ধার
চকরিয়ায় বনবিভাগের অভিযানে অর্ধ কোটি টাকার জায়গা উদ্ধার

 কক্সবাজার উত্তর বনবিভাগের অধীন চকরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের বনভূমির জায়গায় উদ্ধার করা হয়েছে। এ সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন