নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন ছাত্রসংগঠন ‘সহায়তা কেন্দ্র’ স্থাপন করেছে।শুক্রবার (২৭ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এলাকা ঘুরে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং জাতীয় ছাত্রশক্তি পরীক্ষার্থীদের সহায়তার জন্য পৃথক স্টল বসিয়েছে।সরেজমিনে দেখা যায়, জাতীয়তাবাদী ছাত্রদলের স্টলে পরীক্ষার্থীদের জন্য কলম, স্যালাইন, প্রয়োজনীয় ওষুধ এবং সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থা করা হয়। পরীক্ষা চলাকালীন সময়ে অভিভাবকদের মাঝে নাস্তা ও পানি বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্টলে পরীক্ষার্থীদের জন্য কলম ও সুপেয় পানির পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের জন্য লকার সুবিধা রাখা হয়েছে। এছাড়া অভিভাবকদের জন্য বিশ্রাম ব্যবস্থাও করা হয়। স্টলগুলোতে সংগঠনটির মাসিক পত্রিকা ও বার্ষিক নববর্ষের প্রকাশনাও প্রদর্শিত হয়। তাদের তথ্যকেন্দ্রগুলোর নামকরণ করা হয়েছে শহীদ মু. আব্দুল খালেক হামিদ এবং শহীদ বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমিনের নামে। অন্যদিকে গার্ডিয়ান লাউঞ্জের নাম রাখা হয়েছে শহীদ শরিফ ওসমান বিন হাদির নামে।জাতীয় ছাত্রশক্তির স্টলে পরীক্ষার্থীদের জন্য সুপেয় পানি, স্যালাইন, মাস্ক, কলম এবং প্রাথমিক চিকিৎসা সামগ্রীর ব্যবস্থা রাখা হয়েছে।ভর্তি পরীক্ষা উপলক্ষে এসব সহায়তা কেন্দ্র শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য স্বস্তি ও সহায়ক পরিবেশ তৈরি করেছে।নোবিপ্রবি শাখা ছাত্রদল সভাপতি জাহিদ হাসান বলেন,” ‎২০২৫-২৬ ভর্তিচ্ছু শিক্ষার্থীর জন্যে প্রতিবছরের ন্যায় ধারাবাহিকভাবে এবারো নোবিপ্রবি ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণে সর্বাত্মক প্রস্তুত। আমরা শিক্ষার্থীদের জন্য তথ্য সহায়ক কেন্দ্র স্থাপন করেছি। এখান থেকে তাদের যতটুকু সাহায্যের প্রয়োজন হয় আমরা তা প্রদান করবো। এক রাস্তার শহরে শিক্ষার্থীদের যানজটের যে সমস্যা হয়, সেইজন্যে সোনাপুর জিরো পয়েন্টে এবং মাইজদী শহরে আমাদের ভলেন্টিয়াররা নোবিপ্রবি ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে। এবং সেখানে তাদের জন্য আমরা প্রাথমিক মেডিকেল সেবা প্রদান করবো।এখানে যে অভিভাবকরা আসে তাদের জন্য আমরা ফ্রি শরবত এবং পানির ব্যবস্থা রাখবো, শুকনা খাবারের ব্যবস্থা রাখবো। এবং এখানে তাদের জন্য আমরা একটা ফ্রি বাইক সার্ভিসের ব্যবস্থা রাখবো। নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আবদূর রহমান বলেন, ২০২৫-২৬ সেশনের গুচ্ছ ভর্তি পরীক্ষা আগত শিক্ষার্থীদের নিয়ে নোবিপ্রবি শাখা ছাত্রশিবির নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে।আমরা সুপেয় পানির ব্যবস্থা করেছি, দূর থেকে আগত শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা রেখেছি,শিক্ষা উপকরণ বিতরণ, যানজট নিরসনে ট্রাফিকদের সাথেও আমাদের স্বেচ্ছাসেবকরা কাজ করছে, গুরুত্বপূর্ণ জিনিসপত্র সংরক্ষণের জন্য লকারের ব্যবস্থা রেখেছি পাশাপাশি শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে আমরা তাদের পাশে থাকবো। আজকের ন্যায় আগামী দিনের পরীক্ষা গুলোতেও আমাদের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।জাতীয় ছাত্রশক্তির (সদস্য সচিব পদপ্রার্থী) মেহেদী হাসান সীমান্ত বলেন,”২০২৫-২৬ সেশনে গুচ্ছ ভর্তি  পরীক্ষায় ব্যবসায় অনুষদের শিক্ষার্থীদের জন্য  জাতীয় ছাত্রশক্তি, নোবিপ্রবির পক্ষ থেকে তথ্য ও সেবা কেন্দ্রের ব্যবস্হা করা হয়েছে। যেখানে পর্যাপ্ত খাবার পানি, স্যালাইন, মাস্ক, কলম, প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম আয়োজন করা হয়েছে। সামনের পরীক্ষা গুলোর জন্য ও ছাত্রশক্তির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। আজকের আয়োজনে অভিভাবক ও শিক্ষার্থীরা  রা যথেষ্ট খুশি হয়েছেন, তারা তরুণদের দলের সার্বিক সফলতা কামনা করেছেন।শিক্ষার্থীবান্ধব কার্যক্রম এবং সুস্থ প্রতিযোগিতার রাজনীতি তে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪৭ জন
গাজীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪৭ জন

কোনো তদবির বা ঘুষ ছাড়াই মাত্র ১২০ টাকা খরচ করে শুধুমাত্র শারীরিক ও মেধাগত যোগ্যতার ভিত্তিতে গাজীপুর জেলায় পুলিশ কনস্টেবল Read more

দেশের বাজারে স্বর্ণের দাম কমল
দেশের বাজারে স্বর্ণের দাম কমল

দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে তিন Read more

ঢাবির হল থেকে ছাত্রলীগ নেতা আটক
ঢাবির হল থেকে ছাত্রলীগ নেতা আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার দা’ সূর্য সেন হল থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে হলটির সাধারণ শিক্ষার্থীরা। Read more

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ছে
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ছে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে নতুন করে বাড়িভাড়া বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ক্ষেত্রে Read more

কালিয়াকৈরে অভিযান: ১৮ ড্রাম অবৈধ ডিজেল জব্দ, আটক ১
কালিয়াকৈরে অভিযান: ১৮ ড্রাম অবৈধ ডিজেল জব্দ, আটক ১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অভিযান চালিয়ে ১৮ ড্রাম অবৈধ ডিজেল জব্দ করেছে কালিয়াকৈর থানা পুলিশ। এ সময় একজনকে আটক করা হয়েছে।শনিবার Read more

৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার পরও গকসু নির্বাচন অনিশ্চয়তায়
৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার পরও গকসু নির্বাচন অনিশ্চয়তায়

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) দীর্ঘ ৭ বছর অপেক্ষার পর কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের ঘোষণা শিক্ষার্থীদের মধ্যে আশার সঞ্চার করলেও, সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন